কলকাতা: বিগ বস বাংলার (Big Boss Bangla) ঘরে শুরু থেকেই চর্চায় থেকেছে রাজবীর দে (Rajveer Dey) আর নন্দিনী দত্তের (Nandini Dutta) সমীকরণ। রাজবীর এই ঘরে ঢোকার পরে প্রাথমিকভাবে তাঁর সঙ্গে জয়িতার ঘনিষ্ঠতা হলেও, তারপরে প্রেমে পড়েন রাজবীর আর নন্দিনী। নিজেদের ভালবাসার কথা একেবারেই গোপন করেননি তাঁরা, বেশ খোলাখুলিই একে অপরের সঙ্গ উপভোগ করেন তাঁরা। দিব্যি কথা ফাঁকে একে অপরের ঘনিষ্ঠ হন.. এমনকি জ্যাকেটের আড়ালে রাজবীর আর নন্দিনীর চুম্বনকে তো ‘আশিকি ২’-এর সঙ্গে তুলনা করছে নেটদুনিয়া। তবে এই মাখো মাখো প্রেমে কী এবার চিড় ধরল? নন্দিনী বিগ বস হাউস থেকে বেরিয়ে গিয়েও, ফিরে আসার পরেই কি বদলে গেল রাজবীর আর নন্দিনীর সমীকরণ? চিড় ধরল তাঁদের প্রেমে?

নন্দিনীর দেওয়া আংটি হারিয়ে বিপাকে রাজবীর

সদ্য বিগ বসের ঘরের যে ঝলক প্রকাশ্যে এসেছে, সেখানে দেখা গিয়েছে, রাজবীর আর নন্দিনীর মধ্যে সমস্যা শুরু হয়েছে, একটি আংটি নিয়ে। নন্দিনী আর রাজবীরের প্রেম দানা বাঁধার পর থেকেই, রাজবীরের একটি ব্রেসলেট পরে থাকতেন নন্দিনী। অন্যদিকে নন্দিনীর দেওয়া ‘এন’ লেখা একটি আংটি পরে থাকতেন রাজবীর। তবে নন্দিনী ২ দিন বাইরে থাকার পরে যখন বাড়ি ফিরে আসেন, তখন রাজবীরের হাতে তিনি সেই এন লেখা আংটিটি দেখতে পান না। আর তাতেই বাঁধে সমস্যা। 

এর আগে, বিগ বস হাউজের অন্যান্য হাউজমেটরা বলতে থাকেন যে, নন্দিনী বেরিয়ে গিয়েও ফিরে আসায় নাকি খুশি নন রাজবীর। নন্দিনী বেরিয়ে যাওয়ার পরেই নাকি রাজবীর অনেককে বলেছিলেন, তাঁর অনেকটা মুক্ত লাগছে। তিনি নন্দিনীর ভয়ে অন্য অনেকের সঙ্গেই কথা বলতে পারতেন না, তবে এবার তিনি খোলাখুলি খেলতে পারবেন। তবে নন্দিনী আবার ফিরে আসায়, রাজবীর খুশি নন বলেই মনে করছেন অনেকে। তিনি দূরে দূরে থাকছেন নন্দিনীর থেকে। আর সদ্য যে ঝলক প্রকাশ্যে এসেছে, সেখানে দেখা গেল.. রাজবীর আংটি হারিয়ে ফেলায় ভেঙে পড়েছেন নন্দিনী। এতে কান্নাকাটি শুরু করেন তিনি। রাজবীরকে বলেন যে, রাজবীরের কাছে তাঁর কোনও গুরুত্ব নেই, দাম নেই। অন্যদিকে রাজবীর প্রাথমিকভাবে আংটির বিষয়টা এড়িয়ে গেলেও, পরে তিনি নন্দিনীর সামনে স্বীকার করেন যে, তাঁর ভুল হয়ে গিয়েছে। তিনি আংটিটা হারিয়ে ফেলেছেন। তবে এবার রাজবীর আর নন্দিনীর সম্পর্ক কোনদিকে মোড় নেয়, সেটাই দেখার। 

 

আরও পড়ুন: Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান… দেখেই দুর্নিবার গান ধরলেন, ‘গল্প হল শুরু..’

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *