কলকাতা: তাঁর জন্মদিন মানেই, মন্নতের সামনে অনুরাগীদের ভিড়। বুক ধুকপুক.. কখন ব্যালকনিতে দেখা যাবে কিংগ খানকে (King Khan)। জন্মদিনের মধ্যরাতে, মন্নতের বিশাল ফেন্সিংয়ের ওপরে দেখা যাবে শাহরুখ খানকে (Shah Rukh Khan).. তিনি হাত নাড়বেন, অনুরাগীদের দিকে ছুঁড়ে দেবেন চুম্বন, ২ হাত মেলে ধরবেন তাঁর চির-চেনা ভঙ্গিতে.. তবে তো জন্মদিন কানায় কানায় পরিপূর্ণ হবে। তবে গতবছর থেকেই, মন্নতে সেই চেনা ছবি আর দেখা যাচ্ছিল না। এ কথা প্রত্যেকেই জানেন যে, শাহরুখের বাড়িতে বর্তমানে নির্মাণকার্য চলছে। মন্নতে যুক্ত হচ্ছে, নতুন ২টি তলা। আর সেই কারণেই, গোটা পরিবার নিয়ে অন্যত্র থাকছেন শাহরুখ। তবে এবার, মধ্যরাতে না হলেও, জন্মদিনের সন্ধ্যায় মন্নতের বাইরে অনুরাগীদের সঙ্গে দেখা করলেন শাহরুখ খান। 

জন্মদিনের সন্ধেয় চেনা ছবি ফিরল মন্নতে

জন্মদিনের দিন সন্ধেয় শাহরুখকে দেখা গেল মন্নতের ছাদে। যদিও জন্মদিনের রাতে মন্নতের সামনে বিশাল স্ক্রিনে তাঁর আগামী সিনেমা ‘কিংগ’ (King)-এর ঝলক প্রকাশ্যে এসেছে। সেই সঙ্গে স্ক্রিনে ফুটে উঠেছে, হয়েছে শাহরুখের হাতে লেখা একটি নোট। সেখানে তিনি অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন, ভালবাসা জানিয়েছেন। তবে শাহরুখ যে জন্মদিনের সন্ধেতে মন্নতের ছাদ থেকে দেখা দিয়ে কার্যত চমকে দেবেন  অনুরাগীদের, তা প্রত্যাশা করেননি অনেকেই। কিংগ খানকে মন্নতের ছাদে দেখে, উচ্ছ্বাসে ভাসল মায়ানগরী।

জন্মদিনে অনুরাগীদের কী উপহার শাহরুখের?

শাহরুখের ছবি মুহূর্তেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এদিন সাদা টি-শার্ট আর রিপট জিনস পরেছিলেন শাহরুখ খান। মাথায় টুপি, চোখের রোদচশমায় তিনি সেই চিরচেনা ‘বাদশা’। সোশ্যাল মিডিয়ায় রেড চিলিজ় এন্টারটেনমেন্টের তরফ থেকে শাহরুখের একাধিক ছবিও শেয়ার করে নেওয়া হয়েছে। এদিন মুক্তি পেয়েছে, শাহরুখের আগামী ছবির একটি গানও। এই সিনেমায় শাহরুখের বিপরীতে দেখা যাবে, দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)-কে। আজ ছবির যে গান মুক্তি পেয়েছে, সেখানে শাহরুখ আর দীপিকার রোম্যান্সে মুগ্ধ দর্শকেরা। এই জুটি গ্রহণযোগ্যতা দর্শকদের কাছে যে কী.. তা বিস্তারিত বলবার প্রয়োজন হয় না। তবে এই ছবির বাড়তি আকর্ষণ অবশ্যই সুহানা খান (Suhana Khan)। এই ছবিটির হাত ধরেই, শাহরুখের সঙ্গে পর্দায় প্রথমবার দেখা যাবে, শাহরুখ কন্যা সুহানাকে। 

 

আরও পড়ুন: Amitabh Bachchan: প্রাণভয় রয়েছে অমিতাভ বচ্চনের? নিরাপত্তার কারণে বড় পদক্ষেপ নিলেন ‘বিগ বি’

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *