ABP Ananda LIVE : ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নতুন লোগো ল়ঞ্চ হল নন্দনে। উপস্থিত ছিলেন মিঠুন । চক্রবর্তী থেকে প্রসেনজিৎ, জিৎ থেকে রুদ্রনীল। এ বছর kiff-এর ফোকাস কান্ট্রি আয়ারল্যান্ড। KIFF শুরু হবে ১৬ ডিসেম্বর। চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। ১৬ ডিসেম্বরের উদ্বোধনী অনুষ্ঠান হবে ভিক্টোরিয়া মেমোরিয়ালে। উপস্থিত থাকবেন, রজনীকান্ত, প্রভাস, অক্ষয় কুমার, সঞ্জয় দত্ত, পরেশ রাওয়াল থেকে একাধিক তারকা।
আরও খবর…
প্রথমে ফ্রিজ খুলে জন্মদিনের কেক সাবাড়। তারপর, ৫ লক্ষাধিক টাকার সামগ্রী চুরি করে চম্পট ৩ চোরের। সিসিটিভি-তে ধরা পড়ল সেই ছবি। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার ফরতাবাদে। ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না। সেই সুযোগে জানলার গ্রিল কেটে ঢোকে ৩দুষ্কৃতী, অভিযোগ ওই পরিবারের। বাড়িতে ঢুকে প্রথমে ফ্রিজ খুলে জন্মদিনের কেক বের করে খায় তারা। এরপর, তারা মূল্যবান রত্ন, বিদেশি ডলার-সহ ৫ লক্ষ টাকার সামগ্রী নিয়ে পালায় বলে অভিযোগ। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
টুলু মণ্ডলের বিরুদ্ধে DCR জালিয়াতি মামলা চার্জশিট পেশ বীরভূম জেলা পুলিশের। চার্জশিটে চাঞ্চল্যকর তথ্য। ‘২০২১ থেকে ২০২৫-এর মধ্যে বিপুল সংখ্যক DCR ইস্যু করা হয়। মোট ৭৪ হাজার ৮৯৯টি DCR ইস্যু করা হয়। তার মধ্যে ৬২ হাজার ৮৮৮টি DCR-ই ছিল জাল।’