ABP Ananda LIVE : জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি। পাঁচলার জালালসির শেখপাড়া মাঠের জমি ঘিরে দীর্ঘদিন দুই পরিবারের বিবাদ। সেই মাঠে একটি বিয়ে বাড়ির অনুষ্ঠান চলছিল। সেই সময়ই বচসা থেকে উত্তেজনা এবং বোমাবাজি হয়। দুপক্ষের মোট ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।’
আরও খবর…
প্রথমে ফ্রিজ খুলে জন্মদিনের কেক সাবাড়। তারপর, ৫ লক্ষাধিক টাকার সামগ্রী চুরি করে চম্পট ৩ চোরের। সিসিটিভি-তে ধরা পড়ল সেই ছবি। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার ফরতাবাদে। ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না। সেই সুযোগে জানলার গ্রিল কেটে ঢোকে ৩দুষ্কৃতী, অভিযোগ ওই পরিবারের। বাড়িতে ঢুকে প্রথমে ফ্রিজ খুলে জন্মদিনের কেক বের করে খায় তারা। এরপর, তারা মূল্যবান রত্ন, বিদেশি ডলার-সহ ৫ লক্ষ টাকার সামগ্রী নিয়ে পালায় বলে অভিযোগ। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
টুলু মণ্ডলের বিরুদ্ধে DCR জালিয়াতি মামলা চার্জশিট পেশ বীরভূম জেলা পুলিশের। চার্জশিটে চাঞ্চল্যকর তথ্য। ‘২০২১ থেকে ২০২৫-এর মধ্যে বিপুল সংখ্যক DCR ইস্যু করা হয়। মোট ৭৪ হাজার ৮৯৯টি DCR ইস্যু করা হয়। তার মধ্যে ৬২ হাজার ৮৮৮টি DCR-ই ছিল জাল।’