Mamata TMC News: সরকারি চাকরি দেওয়ার নামে ১০ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ। গ্রেফতার করা হল মমতা তৃণমূল কংগ্রেসের নেতা অজিত মাহাতোকে। যিনি এবারের বিধানসভা ভোটে গোপীবল্লভপুর থেকে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন। ঝাড়গ্রামের বাসিন্দা সজল দাসের অভিযোগ, রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে – এই দাবি করে বনদফতরের স্থায়ী সরকারি চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন মমতা তৃণমূল কংগ্রেসের এই নেতা। ২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে চার দফায় ১০ লক্ষ টাকা নেন তিনি। অভিযোগকারীর দাবি, দীর্ঘদিন পেরিয়ে গেলেও চাকরি মেলেনি। টাকাও আর ফেরত দেননি মমতা তৃণমূল কংগ্রেসের নেতা অজিত মাহাতো। অভিযোগ, টাকা ফেরত চাইলে খুনের হুমকি দেন মমতা তৃণমূল কংগ্রেসের এই নেতা।