ABP Ananda LIVE : সরকারি কর্মীদের স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান কার্ড জমা দেওয়ার সময়সীমা বাড়াল রাজ্য। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান ভারত কার্ড জমা দেওয়ার সময়সীমা বাড়ল আরও ১ মাস। ৩১ অক্টোবর থেকে জমা দেওয়ার তারিখ বাড়িয়ে করা হয়েছে ৩০ নভেম্বর পর্যন্ত। “WBHS-এর আওতায় থাকা কর্মচারী ও পেনশনভোগীদের স্বাস্থ্যসাথী বা আয়ূষ্মান কার্ড জমা দিতে হবে”। নির্দেশিকা জারি করে রাজ্য় সরকার, সময়সীমা ছিল ৩১ অক্টোবর পর্যন্ত। এখনও অনেক সরকারি কর্মী, পেনশনভোগী ও তাঁদের পরিবারের সদস্যরা এই প্রক্রিয়া সম্পূর্ণ করেননি। তাঁদের আরও একটি সুযোগ দিতে সময়সীমা বাড়িয়ে ৩০ নভেম্বর করা হয়েছে।

আরও খবর…

১ নভেম্বর INDI জোটের দিল্লির কর্মসূচিতে আসতে বাধা দেওয়া হচ্ছে, অভিযোগ রাহুল গান্ধীর 

১ নভেম্বর INDI জোটের দিল্লির কর্মসূচিতে আসতে বাধা দেওয়া হচ্ছে, অভিযোগ রাহুল গান্ধীর। রামলীলা ময়দানে যাঁরা আসতে চাইছেন, তাঁদের আটকানোর চেষ্টা করছেন অমিত শাহ, অভিযোগ রাহুলের। “বিভিন্ন রাজ্য থেকে বহু মানুষ আসতে চাইছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আটকানোর চেষ্টা করছেন। দিল্লিতে আসা আটকাতে সব রকম চেষ্টা করছেন”, এবার আপনারা দেখুন রামলীলা ময়দানে কী হয়, হুঙ্কার রাহুল গান্ধীর । ১ নভেম্বর রামলীলা ময়দানে সমাবেশের প্রস্তুতি বৈঠক বিরোধীদের । 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *