WB Assembly News: নন্দীগ্রাম কেন্দ্রে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ ও রেজিনগরের জয়ী বিজেপি প্রার্থী শাখারভ সরকার – দুজনেই বিধায়ক হিসেবে শপথ নিলেন বুধবার। ভোট লুঠ, হিংসার অভিযোগ তুলে এই শপথ অনুষ্ঠান বয়কট করে মমতা তৃণমূল কংগ্রেস। তবে তাৎপর্যপূর্ণভাবে শপথ গ্রহণ অনুষ্ঠানে দেখা যায় মমতা শিবিরের বলে পরিচিত বজবজের বিধায়ক অশোক দেব এবং হরিশ্চন্দ্রপুরের বিধায়ক মতিবুর রহমানকে। যা নিয়ে শুরু হয় জল্পনা। মমতা তৃণমূল কংগ্রেস অবশ্য বিষয়টিকে সমন্বয়ের অভাব বলে দাবি করেছে। বুধবার দুই বিজেপি প্রার্থীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঋতব্রত শিবির অর্থাৎ গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের বিধায়করা।

এদিকে, মমতা তৃণমূল কংগ্রেস এবং গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের মধ্যে জোড়াফুল প্রতীক কে পাবে, সেই ফয়সালা এখনও হয়নি। এর মধ্যেই গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস অর্থাৎ ঋতব্রত শিবিরের তরফে নথি ছিনতাইয়ের চেষ্টার মতো অভিযোগ তোলা হয়েছে, যা নিয়ে এবার বিধানসভায় মুখ খুললেন খোদ মুখ্যমন্ত্রী। দলের নাম ও প্রতীক নিয়ে দড়ি টানাটানির আবহে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সোমবার এক্স হ্যান্ডেলে লেখেন, ‘২৫ তারিখ সন্ধেয় একটি চাটার্ড ফ্লাইটে করে কালীঘাটের হলফনামাগুলো দিল্লিতে পাঠানো হয়েছে। আমাদের অন্যান্য হলফনামাগুলো সড়কপথে দিল্লিতে নিয়ে যাওয়া হচ্ছে। নির্বাচন কমিশনে জমা দেওয়ার জন্য আমাদের কর্মীরা ২৪ তারিখ সকালবেলা নথিপত্র নিয়ে রওনা হয়েছিলেন। আধ ঘণ্টা আগে ট্রাকটি নিয়ন্ত্রণে নেওয়ার এবং আমাদের নথিপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। আমাদের কর্মীরা সাহসিকতার সঙ্গে তা প্রতিহত করেছেন।’ 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *