Indranil Sen: বাড়িতে তল্লাশি হয়েছে। দফায় দফায় জিজ্ঞাসাবাদ হয়েছে। এবার দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূল জমানার তথ্য সংস্কৃতি প্রতিমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ ইন্দ্রনীল সেন। ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে এই তদন্তেই ED এর প্রেস বিবৃতিতে উঠে আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। সেখানে উল্লেখ করা হয়, ইন্দ্রনীল সেনের মালিকানাধীন সংস্থা থেকে টাকা গেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে। ED এর এই বিবৃতিতে বলা হয়, মন্ত্রী থাকাকালীন ইন্দ্রনীল সেন তাঁর দুই ঘনিষ্ঠ ধ্রুবজ্যোতি বসু ও দীপেশ রায়ের সংস্থাকে ৮৫ কোটিরও বেশি টাকা টেন্ডার পাইয়ে দেন। এরপরই দেখা যায়, ইন্দ্রনীল সেনের দুই ঘনিষ্ঠের সংস্থা থেকে টাকা পাঠানো হয় ইন্দ্রনীল সেনের আত্মীয়দের নিয়ন্ত্রণাধীন সংস্থায়। 

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *