কলকাতা: কোটি কোটি টাকার দুর্নীতির মামলায় তৃণমূল জমানার তথ্য় সংস্কৃতি প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেনকে গ্রেফতার করল পুলিশ। তাঁর বিরুদ্ধে ওঠা, এই অভিযোগের তদন্ত করছিল কেন্দ্রীয় এজেন্সি ED. এর আগে তাঁদের বিবৃতিতেই উঠে আসে খোদ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। সেখানে দাবি করা হয়, ইন্দ্রনীল সেনের মালিকানাধীন সংস্থা থেকে টাকা গেছিল মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের অ্য়াকাউন্টে। এই মানি-ট্রেলই খতিয়ে দেখছে ED.
আরও পড়ুন, বিধায়ক হিসাবে এলাকায় যেতে পারছেন না, এক সুর মদন-শিউলির, মানতে নারাজ অরূপ, মুখ খুলতেই এল খোঁচা
ইন্দ্রনীল সেন। তৃণমূল সরকারের আমলে ২ বারের বিধায়ক। ২০১৬ থেকে তৎকালীন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য। বহু অনুষ্ঠানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একমঞ্চে দেখা যেত তাঁকে। বিভিন্ন অনুষ্ঠানে ইন্দ্রনীল সেনের গানের সঙ্গে গলাও মেলাতেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। ইউনেস্কোর নাম ভাঙিয়ে দুর্গাপুজোর পাসের নামে কোটি কোটি টাকার দুর্নীতির মামলায়, সেই ইন্দ্রনীল সেনকে এবার গ্রেফতার করল কলকাতা পুলিশ।
মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ইন্দ্রনীল একা খায়নি, আরও অনেকে খেয়েছে, ঠিক সময়ে বড় জায়গায় হাত পড়বে।ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়ে কলকাতা পুলিশ এবং ED দুই এজেন্সিই তদন্ত চালাচ্ছে। কলকাতা পুলিশ খতিয়ে দেখছে, পুজোর পাসের নামে কীভাবে টাকা তোলা হয়েছে? আর ED খতিয়ে দেখছে, সেই টাকা হাত ঘুরে কোথায় কোথায় গেছে? প্রসঙ্গত, এই তদন্তেই কেন্দ্রীয় এজেন্সির বিবৃতিতে উঠে আসে খোদ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম।
সেখানে দাবি করা হয়, ইন্দ্রনীল সেনের মালিকানাধীন সংস্থা থেকে টাকা গেছিল মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের অ্য়াকাউন্টে। তার আগে অবশ্য় আরও বেশ কিছু লেনদেনের কথা উল্লেখ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রেস বিবৃতিতে ED জানায়, মন্ত্রী থাকাকালীন ইন্দ্রনীল সেন তাঁর দুই ঘনিষ্ঠ, ধ্রবজ্য়োতি বসু ও দীপেশ রায়ের সংস্থাকে ৮৫ কোটিরও বেশি টাকার টেন্ডার পাইয়ে দেন। এরপরই দেখা যায়, ইন্দ্রনীল সেনের দুই ঘনিষ্ঠের সংস্থা থেকে টাকা পাঠানো হয় ইন্দ্রনীল সেনের আত্মীয়দের নিয়ন্ত্রণাধীন সংস্থায়।ইন্দ্রনীল সেনের আত্মীয়দের নিয়ন্ত্রণাধীন সেই সংস্থা থেকে টাকা তোলা হয়।
অন্য়দিকে অকটেভ রেকর্ডস নামে ইন্দ্রনীল সেনের মালিকানাধীন সংস্থায় জমা পড়ে ৩ কোটি ৮০ লক্ষ টাকা।এই অকটেভ রেকর্ডস-এর অ্যাকাউন্ট থেকে ৩০ লক্ষ টাকা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে।ED সূত্রে দাবি, টাকা লেনদেনের এই পুরো তথ্য় গোয়েন্দাদের স্ক্য়ানারে রয়েছে। ED জানায়, এনিয়ে প্রশ্ন করা হলে, ইন্দ্রনীল সেন আগে দাবি করেছিলেন, রয়্য়ালটি হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে ওই টাকা গেছে। এবার এই দুর্নীতির মামলায়, ইন্দ্রনীল সেনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ, তাঁকে জেরা করে কি দুর্নীতির মানি-ট্রেল সম্পর্কে নতুন তথ্য় সামনে আসবে? সেটাই দেখার।