ইউনেস্কোর নাম করে প্রতারণার অভিযোগ, ইডি দফতর থেকে বেরোতেই ইন্দ্রনীল সেন গ্রেফতার। সিজিও কমপ্লেক্স থেকেই গাড়িতে তুলল কলকাতা পুলিশ। 

কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ। বউবাজার থানার মামলায় অসহযোগিতার অভিযোগে প্রাক্তন তথ্য সংস্কৃতি মন্ত্রী গ্রেফতার। 

রক্ষাকবচের আবেদন কোর্টে খারিজ হতেই সক্রিয় লালবাজার। ইন্দ্রনীল সেন ইডি দফতরে ঢুকতেই সিজিও কমপ্লেক্সে ঘিরল পুলিশ। বেরোতেই গ্রেফতার। 

ঠিক সময়ে বড় জায়গাতেও হাত পড়বে। ইন্দ্রনীলের গ্রেফতারির পরেই প্রত্যক্ষ মদতের অভিযোগে মমতাকে আক্রমণে মুখ্যমন্ত্রী। 

সব হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর মদতে। একা ইন্দ্রনীল নয়। জেলে যেতে হবে প্রাতিষ্ঠানিক চোরদেরও, হুঙ্কার মুখ্যমন্ত্রীর। 

ইন্দ্রনীল গ্রেফতার হতেই চন্দননগরে অকাল দিওয়ালি। ফাটল বাজি, বিলি হল লাড্ডু। 

বিজেপি কর্মীকে মারের অভিযোগ, দাদা দিলীপ মণ্ডলের পরে এবার ভাই-ও গারদে। দঃ ২৪ পরগনার বিষ্ণুপুরে কালীপুজোর সময় হামলার অভিযোগে গ্রেফতার। 

জোকায় সরকারি জমি থেকেও মাটি লুঠ! ৪০০ কোটির দুর্নীতির তদন্তেও বিপাকে অভিষেকের পিএ সুমিত। জেলে গিয়ে পুলিশকে জেরার অনুমতি আদালতের। 

পুজোর সময় দিকে দিকে বুক স্টলে হামলা, প্রতিবাদে এসএফআই-এর লালবাজার অভিযান। ওদের স্লোগান তো জেহাদি, পাল্টা আক্রমণে মুখ্যমন্ত্রী। 

প্রমাণ লোপাটেই কি তড়িঘড়ি অভয়ার দেহ সৎকার? পানিহাটির প্রাক্তন পুরপ্রধান সোমনাথ দে-কে হেফাজতে পেল CBI. 

আয়কর দফতরের স্ক্যানারে সোমনাথ শ্যাম। জগদ্দলের প্রাক্তন তৃণমূল বিধায়কের নৈহাটির বাড়িতে অভিযান। চলল তল্লাশি। 

এখনও ব্রেকফাস্ট হয়নি, লাঞ্চও বাকি। ২ উপনির্বাচনে জয় নিয়ে বিধানসভায় হুঙ্কার মুখ্যমন্ত্রীর। 

বিধানসভা-পঞ্চায়েত-পুরভোটে আর লড়তে পারবেন না নতুন শিক্ষকরা। জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। 

আর ভোটের ময়দানে নয়, এবার নিন বিশ্রাম। বিধানসভা থেকে ফের মমতাকে আক্রমণে মুখ্যমন্ত্রী। এখনও সেই প্রাক্তনকেই তো বিজেপির ভয়, পাল্টা কুণাল। 

FIR করলে, নথি ছিনতাইয়ের অভিযোগের তদন্তে CID। মমতা তৃণমূলকে আক্রমণের মধ্যেই ঋতব্রতদের বার্তা মুখ্যমন্ত্রীর। 

প্রতীক নিয়ে দ্বন্দ্বের মধ্যেই নথির ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে তোলপাড়। 

হামিদুল, সন্দীপনের পরে জল্পনা বাড়ালেন কাজল শেখ। বিধানসভার লবিতেই মিষ্টি খেলেন শোভনদেবের কাছ থেকে। বিতর্কের মুখে সৌজন্য সাক্ষাতের দাবি। 

মমতা-তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ২ বিজেপি বিধায়কের শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ২ বিধায়ক। শুধুই সমন্বয়ের অভাব, বিতর্কে দাবি কুণাল ঘোষের। 

উত্তম দাসকে নিয়ে ফের সংঘাতের পথে কৌস্তভ। নিশানায় অর্জুন সিং। 

বিধায়কের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অভিযোগকারী বিজেপি নেতার বাড়ি-দোকানেই হামলা। 

আবার গাইঘাটা, আবার খুন! ধানক্ষেতে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামীর গলাকাটা দেহ উদ্ধার। একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ পুলিশের। 

জ্ঞানেশকাণ্ডে তোলপাড়ের মধ্যেই ৪ রাজ্যের ২৮টি বিধান পরিষদে খাতা খুলতেই ব্যর্থ কংগ্রেস। আন্দাজ করুন কত আসনে জিতেছে? কটাক্ষ মোদির। 

৫ নভেম্বর রাজ্যে নতুন শিল্পনীতির ঘোষণা করবে সরকার। নবান্নে বেদান্ত গ্রুপের কর্ণধারের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক। আসানসোলে বিনিয়োগ নিয়ে আলোচনা। 

টাটা গোষ্ঠীকে ধ্বংসের চেষ্টা চলছে, কেন নীরব ব্যবসায়ীরা? প্রশ্ন তুলে পোস্ট রাহুলের। সবেতেই ভূত দেখছেন, শুধুই প্ররোচনার চেষ্টা, পাল্টা অর্থমন্ত্রী।

উৎসবের মরসুমে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর। আরও ৩% বেড়ে ডিএ হচ্ছে ৬৩%। উপকৃত পেনশনভোগীরাও। রাজ্যের সঙ্গে এখন ফারাক ২৫%। 

নিউটাউনে অ্যাপ বাইকে স্ত্রী, পিছন থেকে বারবার স্বামীর গাড়ির ধাক্কা। আশঙ্কাজনক বাইকের চালক ও মহিলা। পলাতক স্বামীর খোঁজে তল্লাশি পুলিশের।

সুপ্রিম কোর্টের ভর্ৎসনার পরই কমছে ক্যানসারের ওষুধের দাম। ৫০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত দাম কমছে ক্যান্সারের বহু ওষুধ। ৯ নভেম্বর থেকে নুতন দাম কার্যকর।

অন্ধ্র-ওড়িশায় ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডব। আজ রাজ্যের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হতে পারে ২ মেদিনীপুরে। 

ঘণ্টায় দেড়শো কিমি বেগে মাঝরাতে পুদুচেরিতে ল্যান্ডফল। ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে অন্ধ্র-ওড়িশায় ভারী বৃষ্টি, প্রবল ঝড়। অন্তত ৩জনের মৃত্যু। 

স্পেনের টলেডোয় মুখোমুখি ২টি ট্রেনের সংঘর্ষ! অন্তত ৬৪জনের মৃত্যু, বহু আহত। মাদ্রিদের সঙ্গে আন্দালুসিয়ার মধ্যে রেল যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন। 

এবার থেকে চলন্ত ট্রেনে রাতে আর ফোন চার্জ নয়। রাত ১১ থেকে ভোর ৫ পর্যন্ত বন্ধ থাকবে চার্জিং পয়েন্ট। নির্দেশ রেল বোর্ডের। বেনিয়ম হলে কর্মীদের জবাবদিহির নির্দেশ। 

বিমান হাইজ্যাকের চেষ্টা রুখে সংযুক্ত আরব আমীরশাহীর রাষ্ট্রীয় সম্মানে সম্মানিত পাইলট স্মিত মচ্ছর। ফার্স্ট ক্লাস অর্ডার অফ জায়েদ টু শিরোপা তুলে দেওয়া হল ক্যাপ্টেনের হাতে। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *