TMC News: মঙ্গলবার বিধানসভায় একসঙ্গে কথা বলতে দেখা গেছিল মমতা তৃণমূল কংগ্রেসের বিধায়ক কুণাল ঘোষ এবং গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস অর্থাৎ ঋতব্রত শিবিরের বিধায়ক সন্দীপন সাহাকে। একদিন যেতে না যেতেই ফের মিলল জল্পনার রসদ। এবার গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের কাজল শেখকে মিষ্টিমুখ করালেন মমতা তৃণমূলের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। বিধানসভা ভোটে ভরাডুবির পর তৃণমূলের টিকিতে জেতা যে বিধায়করা বিদ্রোহ করে শিবির বদলেছেন, সেই তালিকায় ছিলেন বীরভূমের কাজল শেখও। সূত্রের খবর, বুধবার বিধানসভার লবিতে সেই কাজল শেখকেই মিষ্টি খাইয়ে দেন মমতা তৃণমূল কংগ্রেসের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। গত কয়েকদিনেই ঋতব্রত শিবিরের একের পর এক বিধায়কের মুখে শোনা গেছে ইঙ্গিতপূর্ণ মন্তব্য। চোপড়ার হামিদুল রহমান থেকে কেশপুরের শিউলি সাহা, প্রত্যেকের মুখেই নেত্রী হিসেবে শোনা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম।