Municipal Election: দুর্গাপুজো শেষ। লক্ষ্মীর আরাধনাও হয়ে গেছে। এবার বাকি কালীপুজো। আর তারপরই ভোটপুজো, পুরভোট। কিন্তু প্রশ্ন হল যে সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদাররা প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রেকফাস্ট করেন, NDA এর বৈঠকে নরেন্দ্র মোদির সঙ্গে একসারিতে বসেন, তাঁদের সঙ্গে পুরভোটে বিজেপি জোট করবে কি না এনিয়ে এখনও কোনও স্পষ্ট উত্তর নেই। কিন্তু এরই মধ্যে NCPI নিজেদের মতো করে অঙ্ক কষতে শুরু করে দিয়েছে। কিন্তু রাহুল সিনহাদের মতো বিজেপি নেতারা এখনও বিজেপির একলা লড়াইয়ের পক্ষেই অনড়। সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদাররা আগ্রহী, কিন্তু বিজেপি এখনও আনুষ্ঠানিকভাবে হ্যাঁ বা না বলছে না। এই পরিস্থিতিতে NCPI দের কটাক্ষ করেছে মমতা তৃণমূল। সব মিলিয়ে দাবি, পাল্টা দাবি, যোগ বিয়োগ, কটাক্ষ ঘিরেই চলছে রাজনীতি। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *