মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: পাণ্ডবেশ্বরের কয়লা খনিতে বিপত্তি, ২০০ ফুট গভীরে ইসিএল-র কয়লাখনিতে এই মুহূর্তে আটকে রয়েছেন ১২ শ্রমিক। জানা গিয়েছে, কয়লাখনিতে একটা লিফট নীচে নামছিল, এবং অপর একটি উপরে উঠছিল। ৪ জন শ্রমিক নামছিল এবং ৮ জন শ্রমিক উঠছিল। সেই অবস্থায় যে বড় ড্রামের মধ্যে, যে তার, যেটি পেঁচিয়ে নামানো ও ওঠানো হয়, সেটিই আচমকা পেঁচিয়ে যায়। জট পাঁকিয়ে যেতেই ওই লিফট ওঠা-নামার মাঝপথেই আটকে যায়। ইতিমধ্যই ঘটনাস্থলে পৌঁছেছেন টেকনিক্যাল টিম।
আরও পড়ুন, মোদি-আদানি বন্ধুত্ব সংক্রান্ত সমস্ত পোস্ট ডিলিট করার নির্দেশ আদালতের, বিচারপতি জানিয়েছেন…
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ‘আমাদের সিপি আসানসোল, ডিএম, টাচে আছেন (যোগাযোগে আছেন)। আমাদেরকে যেটুকু প্রাথমিকভাবে বলা হয়েছে, লিফটের টেকনিক্যাল ফলট। এবং ওদের সঙ্গে কমিউনিকেশন, ভেন্টিলেশন ঠিকঠাক আছে। ওরা মেরামত করছে। আমি ইশ্বরের কাছে প্রার্থনা করি, যে তাড়াতাড়ি তাঁরা বেরিয়ে আসবেন। এইটুকু প্রাথমিকভাবে পেয়েছি। এর থেকে বেশি বলা উচিত না।এই সময় ইসিএল কাজ করছে, প্যানিক করবার দরকার নেই।’