ABP Ananda LIVE : জোড়াফুল প্রতীক কার? মীমাংসার আগে নথি জমার দিনই বিতর্ক । নথি ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের এক্স পোস্টে ট্রাকে পাঠানো নথি ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ বিরোধী দলনেতার । ‘২৫ তারিখ সন্ধেয় চার্টার্ড বিমানে করে কালীঘাটের হলফনামাগুলি দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে’ । হলফনামাগুলি সড়কপথে দিল্লিতে পাঠানো হচ্ছে, সেই ট্রাক ২৪ তারিখ রওনা দিয়েছে, জানিয়েছেন ঋতব্রত । এটি চার্টার্ড সংস্কৃতির সঙ্গে তৃণমূল স্তরের দৃঢ় সংকল্পের লড়াই’ । সবক্ষেত্রে সুপরিকল্পিত লুটপাট চালানোর চেষ্টা সফল হবে না, মন্তব্য বিরোধী দলনেতার । আজ নির্বাচন কমিশনে প্রতীক নিয়ে নথি জমা দেওয়ার দিন, আগামীকাল হবে এ নিয়ে শুনানি
বেহালার সরশুনায় প্রেম করার অপরাধে প্রেমিক ও তার বাবাকে বিবস্ত্র করে হাঁটানো হল রাস্তায়
বেহালার সরশুনায় প্রেম করার অপরাধে প্রেমিক ও তার বাবাকে বিবস্ত্র করে হাঁটানো হল রাস্তায়। ঘটনায় প্রেমিকার বাবা, মা ও মামাকে গ্রেফতার করেছে সরশুনা থানার পুলিশ। স্থানীয় বাসিন্দারা বলছেন প্রেমিকার পরিবার পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন এলাকায়। এমনকি এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করে রেখেছিল বলেও অভিযোগ। এলাকার মানুষ আরও বলছেন, এরা সব সময় বন্দুক নিয়ে ঘুরত।