৩১ অক্টোবর, মাসের শেষেই ভাগ্যোদয়ের যোগ একাধিক রাশির।  গুরু গোচরে তৈরি হবে দ্বিদ্বাদশ যোগ! তার ফলে কেরিয়ার, অর্থ ও ব্যবসায় উন্নতির সম্ভাবনা আছে ৩ রাশির। বৈদিক জ্যোতিষশাস্ত্র (Vedic Astrology) অনুযায়ী, ২০২৬ সালের ৩১ অক্টোবর গুরু গ্রহের (Jupiter Transit) রাশি পরিবর্তন হবে। গুরু গ্রহ বা বৃহস্পতি কর্কট রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করবে । এর ফলে মঙ্গলের সঙ্গে দ্বিদ্বাদশ যোগ (Dwidwadash Yog 2026) গঠন হতে পারে। এই যোগের প্রভাবে তিনটি রাশির জাতক-জাতিকাদের জীবনে কেরিয়ার, আর্থিক পরিস্থিতি ও ব্যবসার ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন হতে পারে। 

জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতিকে জ্ঞান, সৌভাগ্য, শিক্ষা, উন্নতি ও সমৃদ্ধির প্রতীক মনে করা হয়। অন্যদিকে, মঙ্গল গ্রহকে সাহস, শক্তি, কর্মক্ষমতা ও উদ্যোগের প্রতীক বলে মনে করা হয়। এই দুই গ্রহের অবস্থানকে কেন্দ্র করে কয়েকজন জ্যোতিষী আর্থিক উন্নতি, চাকরিতে নতুন সুযোগ এবং ব্যবসায় অগ্রগতির সম্ভাবনার কথা বলছেন।

কর্কট, তুলা ও ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময়টি বিশেষ গুরুত্বপূর্ণ হতে পারে বলে জ্যোতিষীয় পূর্বাভাসে উল্লেখ করা হচ্ছে। দেখে নেওয়া যাক, দ্বিদ্বাদশ যোগের প্রভাবে এই তিন রাশির আগামী দিনগুলি কেমন যেতে পারে।

কর্কট রাশি (Cancer Horoscope): আর্থিক উন্নতি, কর্মক্ষেত্রে বাড়বে সুযোগ

কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য গুরু গোচর আর্থিক ও কর্মজীবনের ক্ষেত্রে ইতিবাচক সম্ভাবনার ইঙ্গিত দিতে পারে। কাজের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যে বাধা বা সমস্যা চলছিল, তা কাটিয়ে ওঠার সুযোগ তৈরি হতে পারে। চাকরিজীবীদের ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে নিজের দক্ষতা প্রমাণ করার সুযোগ আসতে পারে। যাঁরা দীর্ঘদিন ধরে পদোন্নতি বা নতুন দায়িত্বের অপেক্ষায় রয়েছেন, তাঁরা নিজেদের কাজের মান উন্নত করার দিকে বিশেষ নজর দিতে পারেন। আর্থিক দিক থেকেও কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য পরিকল্পনা করে এগোতে হবে। 

তুলা রাশি (Libra Horoscope): পদোন্নতি, নতুন ব্যবসা ও আর্থিক লাভের সম্ভাবনা 

দ্বিদ্বাদশ যোগের প্রভাবে তুলা রাশির জাতক-জাতিকাদের কর্মজীবনে অগ্রগতির সম্ভাবনা রয়েছে। যাঁরা চাকরি করেন, তাঁদের সামনে নতুন দায়িত্ব, পদোন্নতি কিংবা কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে পারে। যাঁরা দীর্ঘদিন ধরে নতুন চাকরির সন্ধান করছেন, তাঁদের জন্য দক্ষতা বাড়ানো এবং কাজের নতুন সুযোগ আসতে পারে।  সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখাও কাজে আসতে পারে। শেয়ার বাজারে বিনিয়োগের ক্ষেত্রেও সতর্ক থাকা প্রয়োজন। গ্রহের অবস্থানের ভিত্তিতে নিশ্চিত লাভের আশা না করে আর্থিক তথ্য ও ঝুঁকি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়াই বুদ্ধিমানের কাজ।

ধনু রাশি (Sagittarius Horoscope): নতুন চাকরির সুযোগ, বাড়তে পারে আয়ের পথ  

ধনু রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি বা গুরু (Jupiter)। জ্যোতিষশাস্ত্রে এই গ্রহকে জ্ঞান, শিক্ষা, সৌভাগ্য ও সমৃদ্ধির প্রতীক হিসেবে দেখা হয়। বৃহস্পতির রাশি পরিবর্তনকে ধনু রাশির জাতক-জাতিকাদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ । এই সময়ে ধনু রাশির জাতক-জাতিকাদের জীবনে নতুন সুযোগ আসতে পারে। চাকরিপ্রার্থীরা নতুন কর্মসংস্থানের সন্ধান পেতে পারেন। যাঁরা কর্মজীবনে পরিবর্তন আনতে চাইছেন, তাঁরা নিজেদের যোগ্যতা ও অভিজ্ঞতার সঙ্গে মানানসই সুযোগ খুঁজতে পারেন। আয়ের নতুন উৎস তৈরি হতে পারে। অতিরিক্ত আয় হতে পারে।  ব্যক্তিগত ও পেশাগত জীবনে ইতিবাচক পরিবর্তনের পথ তৈরি হতে পারে। 

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *