CM Suvendu Adhikari: ভোটচুরি করে বিজেপিকে একের পর এক রাজ্যে জয়ী হতে মদত যোগাচ্ছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। আর জ্ঞানেশ কুমারের পিছনে রয়েছেন নরেন্দ্র মোদি এবং অমিত শাহ – এই অভিযোগে এবং জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছে ককরোচ জনতা পার্টি। সরব বিরোধীরাও। পথে নেমেছে রাহুল গান্ধীর নেতৃত্বাধীন একাধিক বিরোধী দল। পাল্টা জ্ঞানেশ কুমারের পাশে দাঁড়িয়েছে বিজেপি। বিরোধীদের পাশাপাশি তাঁদের আক্রমণের মুখে ককরোচ জনতা পার্টি। চোরবাগানে মৃত্যু মিছিল নিয়ে শনিবার পথে নামে ককরোচ জনতা পার্টি। শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি জ্বালান ককরোচ জনতা পার্টির সদস্যরা। এরপর রবিবার পূর্ব মেদিনীপুরের রামনগর থেকে তাঁদের পরোক্ষে করোনা ভাইরাস বলে আক্রমণ করেন শুভেন্দু অধিকারী।
ভিডিও জেলার
“একেবারে Coronavirus-র মতো চেষ্টা করছে…”, CJP-কে পরোক্ষ নিশানা মুখ্যমন্ত্রীর
আরও দেখুন