বৃহস্পতিবার চোরবাগানের দুর্ঘটনাস্থলে যান ফরেন্সিক আধিকারিকরা। সূত্রের খবর, চোরবাগানের মণ্ডপে মোট ২৪টি এসি লাগানো ছিল, যার ক্যাপাসিটি ১৩৪ টন। বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত ভিড়ের পরিস্থিতি সামাল দিতে এই পরিমাণ যথাযথ নয়। তাই সমস্ত এসি ঠিকঠাকভাবে কাজ করলেও মণ্ডপের ভিতরে দমবন্ধ করা পরিস্থিতি তৈরি হয়েছিল। সূত্রের খবর, ফরেন্সিক বিশেষজ্ঞরা এই গাফিলতির কথা উল্লেখ করবেন রিপোর্টে। শনিবার চোরবাগানের প্রতিমা বিসর্জন হবে।

আরও পড়ুন – চোরবাগানকাণ্ডের তদন্তে এখনও পর্যন্ত ৬০ জনের বয়ান সংগ্রহ। চোরবাগানে নিযুক্ত বেশ কয়েকজন হোমগার্ড, স্বেচ্ছাসেবক, বেসরকারি নিরাপত্তা কর্মীদের বয়ান সংগ্রহ। স্থানীয় বাসিন্দাদের বয়ানও রেকর্ড করেছে পুলিশ। দুর্ঘটনার মুহূর্তে কী ঘোষণা শুনেছিলেন তাঁরা? প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। ধৃত ২ ঘোষক সেন্টু ও কুশলের ভয়েস স্যাম্পল সংগ্রহ করতে চায় পুলিশ। ভয়েস স্যাম্পল সংগ্রহের জন্য আদালতে আবেদন জানাতে চলেছে পুলিশ। দুর্ঘটনার মুহূর্তের একাধিক ফুটেজ পরীক্ষা করার কাজ চলছে। একাধিক ফুটেজে ঘোষণা শোনা গেছে, সেই কণ্ঠস্বর কার, তা পরীক্ষা করা হচ্ছে। ৩ থেকে ৪ জনের কাছ থেকে মাইকের অডিও ভিডিও সংগ্রহ করেছে পুলিশ। ভিডিও ফুটেজের অডিওর সঙ্গে ধৃত ২ ঘোষকের কণ্ঠস্বরের নমুনা মিলিয়ে দেখার কাজ চলছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *