কলকাতা: এই প্রথম নয়, এর আগেও একাধিকবার মুম্বইয়ের একাধিক তারকার বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে। তার মধ্যে সাম্প্রতিক নাম যোগ হল, টাইগার শ্রফের (Tiger Shroff)। রবিবার রাতে একটি অনুষ্ঠান থেকে ফেরার সময়ে জ্যাকি শ্রফের ছেলের গাড়ি লক্ষ্য করে ১০ রাউন্ড গুলি চালানো হয়। বলিউড তারকার কোনও ক্ষতি না হলেও, গুলি লেগেছে তাঁর গাড়িচালকের এবং আরও ২ জনের। তবে এই ঘটনার পরেই, টাইগার শ্রফের বাড়ির নিরাপত্তা বাড়ানো হয়েছে। আর এবার এই ঘটনা ঘটার পরে, দিশা পাটানির বাড়ির নিরাপত্তাও বাড়ানো হল।
টাইগার শ্রফের বাড়িতে গুলি চলার পড়ে বাড়ানো হল দিশার বাড়ির নিরাপত্তা
জুহুতে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার পরেই, দিশা পাটানির বাড়িতে যান, সিটি সার্কেল অফিসার (সিও) আশুতোষ শিবম। অভিনেত্রীর বাড়ির নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন তিনি। কিন্তু কেন দিশা পাটানির বাড়িতেই গেল পুলিশ? কারণ একটা সময়ে দিশার সঙ্গে সম্পর্কে ছিলেন টাইগার শ্রফ। বিভিন্ন উৎসব অনুষ্ঠান থেকে শুরু করে, একসঙ্গে অনেকটা সময়ই কাটাতেন তাঁরা। সিনেমাও করেছেন একসঙ্গে। তবে তাঁদের সম্পর্কে ছেদ পড়েছে। কিন্তু টাইগার শ্রফকে লক্ষ্য করে এই গুলি চালানোর খবর পেতেই, দিশার বাড়িতে পৌঁছল পুলিশ। কোতোয়ালি থানা এলাকার অন্তর্গত চৌপালা মোড়ের কাছে দিশা পাটানির বাড়ি। টাইগার শ্রফের সঙ্গে এই ঘটনা ঘটার পরে, দিশার বাড়ির নিরাপত্তাও বাড়ানো হল।
টাইগারের ওপর হামলা, দেখা করতে ছুটে গেলেন দিশা পাটানি
অন্যদিকে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর খবর পেয়ে, তড়িঘড়ি তাঁর সঙ্গে দেখা করতে যান দিশা পাটানি। এদিন টাইগারের বাড়ির সামনে পাপারাৎজিদের ভিড় ছিল। কিন্তু ক্যামেরায় ছবি তুলতে চান না দিশা, কারও সঙ্গে কথাও বলতে চান না। ক্যামেরা এড়িয়ে তিনি ঢুকে যান টাইগার শ্রফের বাড়িতে। এর আগে দেবেন্দ্র ফড়ণবীশ (Maharashtra Chief Minister Devendra Fadnavis) এবং একনাথ শিন্ডে (Deputy Chief Minister Eknath Shinde) দেখা করতে যান টাইটার শ্রফের সঙ্গে। এরপরেই তাঁর বাড়িতে আসেন দিশা পাটানি। টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় যাঁরা আহত হয়েছেন, তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
Navaratri | বেহালার চণ্ডীতলার চণ্ডীমন্দিরে নবরাত্রি উপলক্ষে ডান্ডিয়া ডান্স | #abpananda