মুম্বই : অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি। অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেতা। কিন্তু বলিউড জুড়ে ফের ফিরল বিষ্ণোই গ্যাংয়ের আতঙ্ক। কারা  দুষ্কৃতী ? কী তাদের পরিচয়  ? হামলার আগে কীভাবে তারা ওঁৎ পেতেছিল ? সবটা সামনে আসা এখন শুধু সময়ের অপেক্ষা । তবে পুলিশের সামনে এল আততায়ীদের হামলার মুহূর্তের ছবি। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজনদের প্রথম ছবি এখন পুলিশের হাতে । হামলার পর অভিযুক্তরা কোন পথে গিয়েছিল, তা খতিয়ে দেখতে সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছেন পুলিশ আধিকারিকরা। ঘটনাস্থলের কাছাকাছি সিসিটিভি ফুটেজে  র দুজন ব্যক্তিকে দেখা গিয়েছে। পরনে তাদের সাদা শার্ট। তাদের একজনের  মাথায় পুমার লোগো দেওয়া কালো টুপি। তবে ছবিতে থাকা ওই দুই ব্যক্তির পরিচয় সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য মেলেনি। নার আগে ও পরে তাঁদের গতিবিধি সম্পর্কে জানার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। ইতিমধ্যেই  হামলার দায় স্বীকার করে সমাজমাধ্যমে একটি বার্তা প্রকাশ করেছে কুখ্যাত বিষ্ণোই গ্যাংয়ের দুই সদস্য।  অনিল পণ্ডিত ও অনিল হরমন সন্ধু এই ঘটনার সঙ্গে নিজেদের যোগ থাকার কথা জানিয়েছে । শুধু তাই নয়, স্পষ্ট করে দিয়েছে কেন এই হামলা। বিষ্ণোই গ্যাংয়ের দাবি, যারা যারাই সলমন খানের সঙ্গে কাজ করবে , তাদেরই এই গতি হবে।  

তাদের বার্তাটি ছিল হিন্দিতে। সমাজমাধ্যমে প্রকাশিত হিন্দি বার্তায় তাদের দাবি, আগে থেকেই টাইগারকে যোগাযোগ করে বিষয়টি বুঝিয়ে বলার চেষ্টা করা হয়েছিল। কিন্তু তাতে কাজ হয়নি। তাই হামলার সিদ্ধান্ত। মোটরসাইকেলে চেপে এসে অভিনেতাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। তবে অল্পের জন্য বিপদ এড়ান টাইগার। এই ঘটনায় তাঁর গাড়ির চালক এবং এক অটোরিকশাচালক আহত হয়েছেন বলে পুলিশ সূত্রে খবর। টাইগারেরও অল্পবিস্তর চোট লেগেছে। 

টাইগারের উপর হামলার পরই বিষ্ণোই গ্যাংয়ের স্পষ্ট হুঁশিয়ারি, মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির যে বা যারা তাদের কথা শুনবেন না এবং সলমন খানের সঙ্গে কাজ করবেন, তারাই হবেন টার্গেট। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *