কলকাতা: বিগ বস বাংলার (Big Boss Bangla) ঘরে, নতুন প্রতিযোগী হিসেবে পা রেখেছেন অভিনেতা সৌরভ দাস (Sourav Das)। আর এই আবহেই প্রকাশ্যে এল, সৌরভের নতুন কাজের খবর। ক্লিক OTT প্ল্যাটফর্মে আসছে নতুন ওয়েব সিরিজ, ‘অমানুষ’। আর এই সিরিজেরই মুখ্যভূমিকায় দেখা যাবে, সৌরভ দাসকে। সিরিজটি পরিচালনা করছেন, সানি রায়। সিনে সিরিজটির প্রযোজনার দায়িত্বে রয়েছে, সোনম মুভিজ। সিরিজের অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে, রূপসা চট্টোপাধ্যায়, অনাংশা বিশ্বাস, সুমনা দাস, যুধাজিৎ সরকার, রানা বসু ঠাকুর, জিনা তরফদার, পলাশ হক এবং বিমল গিরিকে।

কোন পথে এগোবে ছবির গল্প?

অগ্নিভ বসু, মানসিক অশান্তি ও ব্যক্তিগত ট্রমার সঙ্গে লড়াই করা, অগ্নিভ নামে এক ব্যর্থ ঔপন্যাসিকের জীবন নিয়ে তৈরি হয়েছে এই সিনে সিরিজ। টানা তিনটি উপন্যাসে ব্যর্থতা হয়েছে তাঁর। জীবনে কিছু মিরাকেলের, একটি নতুন মোড়ের অপেক্ষা করছেন তিনি। আর সেই সন্ধান করতে গিয়েই, ঔপন্যাসিকের সঙ্গে দেখা হয়, তৌফিক আসিফ নামে এক ব্যক্তির। তৌফিক আসিফ নেক্রোফিলিয়ায় আক্রান্ত একজন সিরিয়াল কিলার। একের পর এর খুন করেছে সে। কিন্তু এই অদ্ভুত সম্পর্ক কী অগ্নিভকে এনে দেবে তার কাঙ্ক্ষিত শ্রেষ্ঠ উপন্যাস? প্রকাশক-সহযোগী রুক্মিণীর সঙ্গে তাঁর সম্পর্কই বা কোন পথে এগোবে? আর তৌফিকের জীবনের অন্ধকার অধ্যায়গুলোই বা কতটা ভয়াবহ? সেই সমস্ত বিষয়ই প্রকাশ্যে আসবে এই সিনে ওয়েব সিরিজে। ইতিমধ্যেই শ্যুটিং শেষ হয়ে গিয়েছে। খুব তাড়াতাড়ি ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই ওয়েব সিরিজ।

বিগ বসের বাড়িতে সৌরভ

আপাতত বিগ বস বাংলার ঘরে দেখা যাচ্ছে সৌরভ দাসকে। সদ্যই পুজোর মধ্যেই এই ঘরে পা রেখেছেন তিনি। সঙ্গে রণিতা দাসও। বিগ বসের বাড়িতে ওয়াইল্ড কার্ড এন্টি হিসেবে পা রেখেছেন তিনি। এবার এই দুই তারকার এই ঘরে নতুন কী সমীকরণ তৈরি হয়, সেটাই দেখার। বিগ বসের ঘরে ইতিমধ্যেই অনেক কিছু ঘরে গিয়েছে। অনেক প্রতিযোগী বিদায় ও নিয়েছেন এই খেলা থেকে। তবে এবার সৌরভ আর রণিতা এই বাড়িতে পা রাখায়, কতটা খেলার মোড় ঘুরবে সেটাই দেখার। সৌরভের এই বাড়িতে পা রাখার গুঞ্জন ছিল অনেক দিনেরই অবশেষে সেটা সত্যিই হল। 

আরও পড়ুন: Tiger Shroff: ‘সলমন খানের সঙ্গে কাজ করলেই..’, টাইগার শ্রফের ওপর গুলি চালানোর ঘটনার নেপথ্য কারণ কী? প্রকাশ্যে এল..

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *