কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপির সঙ্গে এসএফআই-সহ বামপন্থী ছাত্র সংগঠনের মধ্যে তুলকালাম। ছাত্র সংসদ না থাকা সত্ত্বেও কেন জিবি মিটিং করা হল? এই প্রশ্ন তুলে প্রতিবাদ করতে যান এবিভিপি সমর্থকরা। অভিযোগ, সেই সময় তাদের উদ্দেশে জাতিবিদ্বেষমূলক মন্তব্য করেন এসএফআই-সহ বামপন্থী ছাত্র সংগঠনের সদস্যরা। এই ইস্যুতে এবার মুখ খুললেন দিলীপ ঘোষ। দেশবিরোধী কার্যকলাপ দেখা গেলে ফের ব্যাবস্থা নেওয়া হবে বলে জানান পঞ্চায়েতমন্ত্রী। 

ঘটনা প্রসঙ্গে কথা বলতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘পরিবর্তন হয়েছে, অনেক কিছুই হবে। ৬ মাস অপেক্ষা করুন। এটা ঠিক যে দাদাগিরি, দেশ বিরোধী কার্যকলাপ এগুলো করা যাবে না। তৃণমূল কংগ্রেস এদেরকে পুষে রেখেছিল, দেশবিরোধীদের। আমাদের লোকেরা ওখানে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল। আমি বলেছিলাম যে এই দেশবিরোধী কিছু করা যাবে না। তখন SFI-এর অফিস ভেঙে দেওয়া হয়েছিল। আবার যদি দেশবিরোধী স্লোগান ওঠে, সার্জিক্যাল স্ট্রাইক হবে আবার।’

বছরের পর বছর যাদবপুর বামপন্থী ও বাম ছাত্র সংঘটনের আধিপত্য। এখানেই বহিরাগতদের তাণ্ডব। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *