কলকাতা: একসঙ্গে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন সাত বন্ধু, ফেরা হল না ২ প্রিয় বান্ধবীর। দুর্গাপুজোর সন্ধ্যায় ঠাকুর দেখতে বেরিয়েছিল সবাই, কিন্তু সেই আনন্দ মুহূর্তে বদলে গেল বিষাদে। হাহাকার, আর্তনাদ.. একের পর এক প্রাণ গেল। চোরবাগানে পদপিষ্টের ঘটনায় মৃত্যু হল নিউটাউনের তানিয়া বিশ্বাস আর বর্ণালী হালদারের। একাদশ শ্রেণীর দুই পড়ুয়া, বন্ধুদের সঙ্গে বেরিয়েছিল ঠাকুর দেখতে। কিন্তু চোরবাগানের মণ্ডপের দুর্ভাগ্যজনক ঘটনা কেড়ে নিল দুই তরুণ প্রাণ। আর ফেরল না দুই বন্ধু, তানিয়া আর বর্ণালী। 

হারিয়েছেন একমাত্র মেয়েকে, কী বলছেন চোরবাগানের দুর্ঘটনায় প্রয়াত ছাত্রীর বাবা-মা?

মেয়ে নেই, এখনও বিশ্বাস করতে পারছেন না বাবা। এবিপি আনন্দকে বর্ণালীর বাবা বলছেন, ‘আমি রিক্সা চালাচ্ছিলাম, সেই সময় ফোন পাই। ছুটতে ছুটতে চলে আসি। আমার মেয়ের সঙ্গে ৬-৭ জন বান্ধবীরা এসেছিল। তাদের মধ্যে ২ জন ওই দুর্ঘটনায় মারা গেল। আমার মেয়েটাও মারা গেল। বাকি সবাই ভাল আছে। আমার এক ছেলে, এক মেয়ে। ভাই দিদিকে ছাড়া থাকতে পারে না। আমার বউ-টা মারা যাবে। আমাদের আর পুজো আসবে না। দুর্গাপুজো জীবন থেকে চলে গেল। যতবার দুর্গাপুজো আসবে, মেয়ে জেগে উঠবে আমার বুকে।’

চোরবাগানের মণ্ডপের ভিতরে ঠিক কী ঘটেছিল, তা নিয়ে এখনও ধোঁয়াশা। কী ঘোষণা হয়েছিল, ঠিক কী হয়েছিল.. সেটা এখনও স্পষ্টভাবে জানেন না কেউই। বর্ণালীর বাবা বলছেন, ‘শুনছি অনেক ব্যারিকেড ছিল। সেখান দিয়ে প্রচুর লোক ঢোকাচ্ছিল। মণ্ডপের ভিরতে অন্ধকার ছিল। কে সেখানে পড়ে গিয়েছে, কে আহত হয়েছে.. কে কাকে সাহায্য করবেন?’ সদ্য মাধ্যমিক পাশ করেছিল মেয়ে, ভর্তি হয়েছিল একাদশ শ্রেণীতে।

চোরবাগানে পদপৃষ্ট হওয়ার ঘটনায় গ্রেফতার ৭

চোরবাগান সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত হয়েছে ১৯ জনের। ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৭ জনকে। গ্রেফতার চোরবাগান সর্বজনীনের পুজো কমিটির সম্পাদক রাজা ও সহ সভাপতি শান্তনু দুবে। গ্রেফতার সহ সভাপতি শান্তনু দুবে গিরিশ পার্কের বাসিন্দা। অভিযুক্ত পুজো কমিটির সম্পাদক রাজা মুক্তারাম বাবু স্ট্রিটের বাসিন্দা। ক্রাউড ম্যানেজমেন্টে দায়িত্বে থাকা ২জন ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে। বাঁশের যিনি স্ট্র্যাকচার তৈরি করেছিলেন, তাঁকেও গ্রেফতার করেছে পুলিশ। নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরাও গ্রেফতার করা হয়েছে। অনিচ্ছাকৃত খুন ও অনিচ্ছাকৃত খুনের চেষ্টার অভিযোগে মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন: Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৭ IPS অফিসারকে আনল রাজ্য সরকার

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *