কলকাতা: দেখতে দেখতে আজ সপ্তমীতে পা দিল পুজো। হাতে আর ৩ দিন। তারপর মা দুর্গার কৈলাসে ফিরে যাওয়ার পালা। স্বভাবতই, বৃষ্টি ছাড়া পুজোর বাকি দিনগুলো যাতে ভালোভাবে কাটাতে পারেন সেই অপেক্ষায় প্রহর গুনছেন মানুষরা। এর মধ্যে আবহাওয়া নিয়ে বড় সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুযায়ী, শনিবার যে হারে বৃষ্টি হয়েছে, রবিবার সপ্তমীতেও হতে পারে বৃষ্টি। কলকাতা-সহ জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে আবহাওয়া পরিবর্তনেরও পূর্বাভাস রয়েছে। 

রবিবার সকাল থেকেই মেঘলা আকাশ। আবহাওয়া দপ্তর জানিয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলায় জেলায়। তবে বিকেল বা সন্ধের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। পাশাপাশি, অষ্টমীতেও বৃষ্টির সম্ভাবনা আছে। ভোর ও রাতের দিকে ঠান্ডা আমেজ অনুভূত হতে পারে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.০ ডিগ্রি সেলসিয়াস কম। সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.২ ডিগ্রি সেলসিয়াস কম।                                                            

আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে। তবে, রবিবার দু-এক জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বিশেষ করে, আলিপুরদুয়ার এবং দার্জিলিং-এ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। অন্যদিকে, দক্ষিণবঙ্গে সেইভাবে কোনও বড় দুর্যোগের আশঙ্কা নেই। তবে, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব-পশ্চিম মেদিনীপুর সহ বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, ২০ অক্টোবরের পর রাতের তাপমাত্রা বাড়তে পারে। আগামী দুই দিন, অর্থাৎ ১৮ ও ১৯ অক্টোবর, কিছু জেলায় বজ্রসহ বৃষ্টি হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *