উত্তর থেকে দক্ষিণ–দেবী দর্শনে ষষ্ঠীতেই মণ্ডপে মণ্ডপে জনজোয়ার।

গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতীকে নিয়ে সপরিবারে মর্ত্যে এলেন মা দুর্গা৷ ষষ্ঠীতেই আলোয় সাজল রাজপথ। রাত বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়। 

সাবেকিয়ানার সঙ্গে আধুনিকতার মেলবন্ধন। ঐতিহ্যভাবনায় সেরা বালিগঞ্জ কালচারাল। আবহ নির্মাণে সেরা চোরবাগান সর্বজনীন। পরম্পরায় নাকতলা উদয়ন। 

এবিপি আনন্দে উৎসসন্ধান, নিউটাউন সনাতনীকে সেরার সম্মান। আন্তরিকতায় আরবানা। শ্রদ্ধাজ্ঞাপনে সেরা রাজডাঙা আমরা কজন কল্যাণ সমিতি। 

প্রবাসেও দুর্গোপুজোর আনন্দ। আমেরিকার সানফ্রান্সিসকো বে এরিয়ায় দুর্গাপুজোয় মাতোয়ারা প্রবাসী বাঙালিরা। কানাডার কিচেনার, ওয়াটারলুতেও উৎসব। 

খেজুরি থেকে নন্দীগ্রাম, তমলুক। একের পর এক পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী। করলেন আরতি। বালুরঘাটে ধুনুচি নিয়ে আরতি করলেন সুকান্ত মজুমদার। 

সিপিএম, এসইউসিআইয়ের বুক স্টলে করতে বাধা দেওয়ার অভিযোগে উত্তপ্ত এন্টালি থেকে জোড়াবাগান। পড়ল বাম বধ লেখা পোস্টার। 

কলকাতা থেকে কুলপি, মৈপীঠ। বামেদের বুক স্টলে কোথাও হামলা, কোথাও বাধা দেওয়ার অভিযোগ। বীজপুরে ভাঙচুর। 

স্টলের জন্য কি অনুমতি ছিল হিনদু জাগরণ মঞ্চের? না থাকলে সরিয়ে দিক পুলিশ, জানিয়ে দিল হাইকোর্ট। অনুমতি নিয়ে সিপিএমকেও তীব্র ভর্ৎসনা। 

বনগাঁয় সিপিএমের বুক স্টল নিয়ে সিঙ্গল বেঞ্চের নির্দেশ ডিভিশন বেঞ্চে খারিজ। পার্টির অফিসের ভিতরেই বই বিক্রি করুন, বললেন হাইকোর্টের প্রধান বিচারপতি।

আর জি কর মেডিক্যালে দুর্নীতি, সিবিআইয়ের মামলায় সুপ্রিম কোর্টে সন্দীপ ঘোষের জামিন। ২ বছরে ১৪৭জন সাক্ষীর মধ্যে মাত্র ৭জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন। 

পুজোর পাসের নামেও প্রতারণা! হাইকোর্টে আগাম নাকচ হতেই ব্যাঙ্কের নথি নিয়ে আসতে ইডির তৃতীয় তলব। সিজিও কমপ্লেক্সে গেলেন না ইন্দ্রনীল সেন।

ঋতব্রতপন্থীদের জন্য স্ট্যাম্প পেপার তুলে সই করাচ্ছে পুলিশ! ১০, ২০ টাকার স্ট্যাম্প পেপারে আকালের অভিযোগ তুলে হাইকোর্টে মামলা। অষ্টমীতে শুনানি। 

দীপকেকে আটক করেও CJP-বামেদের আটকাতে পারল না দিল্লি পুলিশ। দুর্গের মতো কনট প্লেসে উড়ল তেরঙ্গা। 

হাতে জাতীয় পতাকা, সৌরভ-আশুতোষদের গ্রেফতারির প্রতিবাদে ফের উত্তপ্ত রাজধানী। কনট প্লেসে নেহা বোরা-সহ একাধিক আন্দোলনকারী আটক। 

ককরোচ পার্টির কনট প্লেস অভিযানের আগেই আটক অভিজিৎ দীপকে। দিল্লিতে সহযোগীর বাড়ি ঘিরে পুলিশের ধরপাকড়। 

কনট প্লেসে যাওয়ার জন্য বেরোতেই পুলিশের হেফাজতে দীপকে। 

দিল্লিতে সমাবেশে বাধা, মুম্বইয়ে cjp-র লেহরা তো তেরঙ্গায় অনুমতি। মুখ্য নির্বাচন কমিশনারকে সরানোর দাবিতে পাটনা থেকে চেন্নাইয়ে বিক্ষোভ। 

ছাত্র-আন্দোলন দমনের চেষ্টা হলে দাবির স্বপক্ষে তৈরি হয় জনমত। বলছেন খোদ শরিক দলেরই সাংসদ। 

আলোচনা ছাড়াই লোকসভায় আসন পুনর্বিন্যাস বিল আনার অভিযোগে ফের সরব কংগ্রেস। সংশোধনীর আগে সর্বদল বৈঠক চেয়ে মোদিকে চিঠি খাড়গের। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *