কলকাতা: সোশ্যাল মিডিয়ায় দুর্গাপুজোর আবহে একটি পোস্ট করেছিলেন টলিউড অভিনেত্রী। মা দুর্গার মূর্তির সামনে দাঁড়িয়ে একটি ছবি পোস্ট করেছিলেন তিনি। কিন্তু সেখানেই বিপত্তি। কমেন্টবক্স ভাসল নেতিবাচক মন্তব্যে। আর সেই সমস্ত খারাপ মন্তব্য মানসিকভাবে অভিনেত্রীকে এতটাই ভেঙে দিয়েছে যে, পুলিশের দ্বারস্থ হলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় গোটা ঘটনার কথা তুলে ধরলেন, অভিনেত্রী সোহিনী গুহ রায় (Sohini Guha Roy)। ঠিক কী ঘটেছে তাঁর সঙ্গে? 

পুজোর আবহে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করতেই কটাক্ষ, কী জানাচ্ছেন অভিনেত্রী?

সোশ্যাল মিডিয়ায় দিন তিনেক আগে, একটি ছবি শেয়ার করে নিয়েছিলেন সোহিনী। সেখানে দেখা যাচ্ছে, একটু হলুদ পোশাকে দাঁড়িয়ে রয়েছেন তিনি। আর তাঁর প্রেক্ষাপটে একটি মা দুর্গার মৃণ্ময়ী মূর্তি। কাজ শেষ হয়নি এখনও মূর্তিটির। জোরকদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সেই ছবিই নিজের ছবির সঙ্গে শেয়ার করে নিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু সেই ছবির কমেন্টবক্স ভেসে গিয়েছে নেতিবাচক মন্তব্যে। কোনও ছবিতে তাঁকে ‘অসুর’ বলা হয়েছে তো, কোনও ছবিতে তাঁর চরিত্র নিয়ে আর লুক নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। আর এই সমস্ত কুমন্তব্যে মানসিকভাবে এতটাই আহত হয়েছেন তিনি যে, গোটা বিষয়টা নিয়ে অভিযোগ জানাতে পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি। 

মানসিকভাবে ভেঙে দিয়েছে গোটা ঘটনা, পুলিশের দ্বারস্থ হলেন অভিনেত্রী

সোশ্যাল মিডিয়ায় তিনি পুলিশকে পাঠানো তাঁর ইমেলের ছবি শেয়ার করে নিয়েছেন তিনি। সেখানে তিনি গোটা বিষয়টা বিস্তারিত লিখেছেন। অভিনেতা জানিয়েছেন, খুব সাধারণ একটি ছবি শেয়ার করে নিয়েছিলেন তিনি। ক্যাপশানে লিখেছিলেন, ‘মা আসছে।’ কিন্তু এই ছবিতে এমন কি ছিল যে এতটা কুমন্তব্যের শিকার হলেন তিনি, তা এখনও অজানা তাঁর কাছে। তাঁর চরিত্র থেকে শুরু করে ব্যক্তিগত জীবন, সোশ্যাল মিডিয়ায় এই একাধিক বিষয় নিয়ে কটাক্ষ করা হয়েছে। এই বিষয়টা তাঁকে মানসিকভাবে ভীষণ আঘাত করেছে বলেই জানিয়েছেন সোহিনী। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, কলকাতা পুলিশের ওপর তাঁর আস্থা রয়েছে। তাঁর বিশ্বাস আছে, কলকাতা পুলিশ এই বিষয়টার গুরুত্ব বুঝি যথাযথ ব্যবস্থা নেবে। সোশ্যাল মিডিয়ায় সোহিনী এই বিষয়টা শেয়ার করে নিতেই অনেকেই অভিনেত্রীর পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন। পাশাপাশি জানিয়েছেন, এইরকম ঘটনার প্রতিবাদ হওয়া দরকার।

আরও পড়ুন: Sourav Ganguly Biopic: অষ্টমীর কলকাতায় চমক! সৌরভের সঙ্গে দুর্গাঠাকুর দেখতে বেরবেন বায়োপিকের ‘দাদা’ রাজকুমার



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *