
দুর্গাপুজোর মধ্যে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কিছু জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

মূলত হাল্কা এবং বিক্ষিপ্ত বৃষ্টি হবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। সব জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই।

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আজ ১৪ অক্টোবর চতুর্থীর দিন আংশিক মেঘলা আকাশ থাকতে পারে কলকাতায়।

আগামীকাল ১৫ অক্টোবর বৃহস্পতিবার পঞ্চমীর দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

১৬ অক্টোবর ষষ্ঠীর দিনও কলকাতায় আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

সপ্তমীর দিন অর্থাৎ ১৭ অক্টোবরও কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

তারপর থেকে আর সেভাবে বৃষ্টির কিংবা আকাশ মেঘলা থাকার সম্ভাবনা নেই। মাঝে মাঝে আকাশ অল্প মেঘলা হতে পারে। তবে ভারী বৃষ্টির সতর্কতা নেই।

পঞ্চমীর দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। তারপর আর সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই শহরে।

তবে পুজোর মধ্যে মাঝে মাঝে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। যদিও বড় কোনও সতর্কতা নেই।

এখনও পর্যন্ত পুজোর দিনগুলিতে ঝড়বৃষ্টির বড় কোনও সতর্কতা শহর কলকাতার জন্য জারি করেনি আবহাওয়া দফতর।
Published at : 14 Oct 2026 09:13 AM (IST)