কলকাতা: নগদ টাকা তোলার ক্ষেত্রে বড় পরিবর্তন আসতে চলেছে, গ্রাহকদের জন্য এবার বড় নোটিস  স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার। মূলত, বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট (BSBD)  অ্যাকাউন্টের গ্রাহকদের জন্য এই নিয়ম সক্রিয় হচ্ছে।

আরও পড়ুন, অন্নপূর্ণা যোজনায় টাকা পাননি ? কী করবেন ? কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর

মোট কতবার ট্রান্সজাকশনের পর আপনার থেকে টাকা কাটবে SBI ?

মূলত এরপরে মাসে ৪ বারের বেশি নগদ টাকা তোলায় এই নিয়ম ধার্য করা হবে। প্রতিমাসে সম্পূর্ণ বিনামূল্যের পরিষেবা মিলবে ৪ বার নগদ টাকা তোলার ক্ষেত্রে। কিন্তু যখন আপনি ৪ বারের অধিক নগদ টাকা তুলতে যাবেন, তখন আপনাকে, প্রতিটা ট্রান্সজাকশনে জিএসটি সহ ১৫ টাকা করে দিতে হবে। অর্থাৎ পঞ্চমবার এবং ষষ্ঠবার যেই আপনি নগদ টাকা তুলতে যাবেন, তখন আপনার থেকে প্রতিটি ট্রান্সজাকশনে ১৫ টাকা-সহ জিএসটি কেটে নেওয়া হবে। 

বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট অ্যাকাউন্ট বলতে কী বোঝানো হচ্ছে ? কোন ধরণের অ্য়াকাউন্টের কথা বলা হচ্ছে ?

বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট অ্য়াকাউন্ট, বলতে জিরো ব্যালান্স সেভিংসের কথা বোঝানো হচ্ছে। গ্রাহকদের জন্য যা চালু করেছে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া, যাতে এর মাধ্যমে দেশের সমস্ত স্তরের মানুষ সুযোগ সুবিধা ভোগ করতে পারে।

কবে থেকে সক্রিয় হচ্ছে এই নিয়ম ?

এসবিআই জানাচ্ছে, ১ অক্টোবার থেকেই চালু হয়ে যাবে ট্রানজাকশনের ক্ষেত্রে এই নতুন নিয়ম। অর্থাৎ সব মিলিয়ে আর ১ মাস ১১ দিন মতো হাতে আছে। পয়লা অক্টোবার থেকেই  এই নিয়ম লাগু হবে। প্রতিমাসে চার বারের বেশি নগদ টাকা তুললেই আপনার থেকে জিএসটি সহ ১৫ টাকা কেটে নেওয়া হবে। তবে প্রতিমাসে  প্রথম ৪ বার টাকা তোলার ক্ষেত্রে, আপনার থেকে কোনও টাকা কাটবে না বলেই জানাচ্ছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া।

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *