কলকাতা: বার কাউন্সিল ভোটে বিজেপির জয়জয়কার, প্রশংসায় পঞ্চমুখ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এমনই এক আবহে বেলেঘাটার বিধায়ককে দিলেন খোঁচাও। পুজোর পরে কী নিয়ে পরিকল্পনা ?
আরও পড়ুন, “যে যে রাজ্যে BJP হেরেছে, সেখানেও কারচুপি হয়েছে..”, ? জ্ঞানেশ কাণ্ডের পর এবার বড় দাবি বিজেপি নেতার
বার কাউন্সিল ভোটে বিজেপির জয়জয়কার, কী প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর ?
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) বলেন, আজকে বার কাউন্সিলের সভাপতি, সহ সভাপতি এবং বার কাউন্সিল অব ইন্ডিয়ার প্রতিনিধি নির্বাচন ছিল। আমার সঙ্গে গতকালই সল্টলেকে ইরিগেশন বাংলো, যেটা সিএম-র কার্যালয় করা হয়েছে, ছুটির সময়, অবসরকালীন কার্যলয়, যদিও আমি আমার জায়গা, মানে আমি আমার রেসিডেন্স পরিবর্তন করিনি। এখানে যে প্রার্থীদের আমি মনোনীত করেছিলাম, সবার সঙ্গে আলোচনা করে, তাঁরা জয়জুক্ত হয়েছে তৃণমূলের প্রার্থীদের হারিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়, অশোক দেবকে, প্রোজেক্ট করে নির্বাচনে গিয়েছিলেন। প্রেসিডেন্ট পদে সমীর পাল, ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কর্মীও বটে। কর্মী বলবো না, আমাদের শুভানুধ্যায়ীও বটে। ভারতীয় জনতা পার্টির অনেক পুরনো একজন সমর্থক। এখানে যদিও প্রতীক নেই, কিন্তু এনার রাজনৈতিক পরিচয় রয়েছে। ১৮৮ ভোটে জিতেছেন। মানে ৩ থেকে আমরা ১৮ হয়েছি। ভাইস প্রেসিডেন্টেও আমাদের প্রার্থী অজয় চৌবে। তিনি নির্বাচিত হয়েছেন। ১৭৯ ভোটে। আর বার কাউন্সিল অব ইন্ডিয়াতে, প্রতিনিধি হিসেবে পাঠানো হয়েছে, অরুণ সরকারকে। তিনিও ১৭৯ ভোটে নির্বাচিত। যারা জিতেছেন, তাঁদের ধন্যবাদ জানাবো।’
বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
তিনি আরও বলেন, ‘গোটা পশ্চিমবাংলার কয়েক হাজার আইনজীবী সমাজ, রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা রেখেছেন, ভারতীয় জনতা পার্টির উপর আস্থা রেখেছেন, এই জন্য তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাবো। এবং আগামী দিনে গোটা রাজ্যজুড়ে, আইনজীবী এবং আইনজীবীরা যে পরিকাঠামোগুলি ইনফ্রাসট্রাকচার ইউজ করেন, সেখানে যে সমস্ত সমস্যা আছে, নব নির্বাচিত বার কাউন্সিলকে নিয়ে, পুজোর পরে..বসে আমরা অনেক পরিকল্পনা তাঁদের জন্য নেবো।’ অপরদিকে, এদিন বক্তব্যের শুরুতেই মুখ্যমন্ত্রী কটাক্ষ করে বলেন,’ তৃণমূলের নির্মূল হয়ে যাওয়া নেতারা ..তৃণমূল তো এখন ত্রিখণ্ডিত। একদল নতুন পার্টিতে জয়েন করেছেন। আরেকটি দল দুভাগে বিভক্ত হয়েছে। নাম নিশান পতাকা নেই। যদিও দেখলাম গত পরশুদিন, বেলেঘাটার এমএলএ, একটা মিছিল করছেন জনা বারো লোক নিয়ে। সেই পুরনো পতাকাগুলি নিয়ে। মানে এখনও পতাকাও তৈরি হয়নি।