Biman Bose: “প্রধান কথা হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থা এবং গণতন্ত্রকে ধ্বংস করার জন্য বিজেপি নেতৃত্বে দিল্লির সরকার কেন্দ্রের সরকার যেভাবে পদক্ষেপ গ্রহণ করছে সেটার বিরুদ্ধে লড়াই সংগ্রাম না করলে গণতন্ত্র বিপন্ন হবে। তাই গণতন্ত্রের অধিকার অব্যাহত রাখতে যে কর্মসূচি গতকাল হয়েছে, যে আন্দোলন আজকে হচ্ছে, যে আন্দোলন আগামীতেও হবে, এটা তো একান্ত জরুরি মানুষের ব্যক্তি স্বাধীনতা, অধিকার আজকে খণ্ডিত হচ্ছে। তার ওপর হস্তক্ষেপ করছে, গণতান্ত্রিক আন্দোলন ধ্বংস করতে চাইছে, গণতন্ত্র রক্ষার জন্য এই লড়াই সংগ্রাম অব্যাহত থাকবে”, বার্তা সিপিএম নেতা বিমান বসুর। প্রসঙ্গত, দিল্লির কনট প্লেসে CJP ও AISA-র বিক্ষোভে উত্তেজনা। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ। দিল্লির কনট প্লেসে বিক্ষোভে আন্দোলনকারীরা। চ্যাংদোলা করে প্রিজনভ্যানে বিক্ষোভকারীদের তুলল পুলিশ। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *