কলকাতা : শুরু থেকেই জল্পনা ছিল। শেষমেষ তৃণমূলের রাজ্যসভার সাংসদ থেকে পদত্যাগ করা কোয়েল মল্লিককেই ওই আসনে প্রার্থী করেছে বিজেপি। এবার বিজেপিতে যোগদান করলেন অভিনয় জগৎ থেকে আসা কোয়েল মল্লিক। মুরলীধর সেন লেনে রাজ্যের দলীয় কার্যালয়ে এদিন তাঁর হাতে বিজেপির পতাকা তুলে দেওয়া হয়।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোয়েল বলেন, “ধন্যবাদ জানাতে চাই আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। কারণ, ওঁরাই আমাকে এইভাবে নির্বাচন করেছেন। এটা একটা বিশাল বড় কর্তব্য, দায়িত্ব। শেষ কিছু মাস ধরে যেভাবে উন্নয়নের কাজ শুরু হয়েছে বাংলাতে, সেটা দেখে আমরা খুবই আনন্দিত। মানুষ হিসাবে আমরা সকলেই চাই উন্নয়ন। এটাই সবথেকে দরকার। অনেক বেশি কাজ আসুক। রাজনীতির কথা বললে বলব, একটা কথা আমি সবসময় বাবাকে বলতে শুনেছি, পেপার খুললে মনে হতো এটা কেন হচ্ছে, ওটা কেন হচ্ছে না। কিছু জিনিস যেগুলো আমরা সাধারণ মানুষ হিসাবে সবসময় চাই। রাজ্যে ভীষণ ভাল পড়াশোনা করে যখন সবাই বাইরে চলে যায়, বাইরেই জীবন-যাপন করে, তখন মনে হয় এরা এখানে কেন করছে না। এটা এমন একটা প্ল্যাটফর্ম…যেটা আমরা খবরের কাগজ পড়ে… ইস ইস ইস বলতাম, এখানে এসে আমার মনে হয়… এই জায়গাটায় কিছু যদি যোগ করতে পারি, তাহলে নিজেকে ধন্য মনে করব।” 

বিগত জমানার কোন কোন ঘটনা আপনার ইস ইস ইস বলে মনে হয়েছে ?

উত্তরে কোয়েল বলেন, “ইস ইস ইস করে বলতে গেলে তো অনেকগুলো কথা বলতে হবে। অনেক ইস-এর কথা বলছি না। অন্তত কয়েকটা ইস-এর কথা বলব। যেটা প্রথমেই বললাম যে, আমি চাই বাংলার মানুষ সবাই যেন আনন্দে থাকে। কাজ অনেক বাড়ে। সোশ্যাল মিডিয়ায় লেভেল অফ ফ্রাস্টেশন বেড়ে যাচ্ছে। টক্সিসিটি বেড়ে যাচ্ছে। সেটা কী কারণে বেড়ে যাচ্ছে সেটাও জানতে হবে। আমরা শুধু দেখছি, লোকেরা ভীষণ টক্সিক। কিন্তু, টক্সিক নন। তার একটা রুট লেভেল হচ্ছে, কাজ নেই। কাজের অভাব। সেটা বুঝতে হবে এবং মানতে হবে আমাদের। তাছাড়া পশ্চিমবঙ্গে যদি আরও অনেক স্কুল বাড়ত…যদি বেসিক লেভেল অফ এডুকেশনটা ভাল হয়। প্রত্যেক মানুষের ক্ষেত্রে। শুধু একটা স্টার্টার নয়। আমরা কয়েকজন প্রিভিলেজড আছি। কিন্তু, অনেকে প্রিভিলেজড নন, তাঁদের ক্ষেত্রে ভাবতে হবে। তাঁদের জন্য সবথেকে বেশি ভাবতে হবে। কারণ, সেই সংখ্যাটা সবথেকে বেশি। এতকিছু আছে। সেজন্য এই ইসগুলোর মধ্যে…এটা প্রাইমারি ইস। বাকি ইস …থাকুক আজ।”

প্রসঙ্গত, ইস্তফা দেওয়ার দিনই মিলেছিল ইঙ্গিত । চলছিল জল্পনা। শেষমেষ সেটাই সত্যি হয়েছে। সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইকের রাস্তাতেই হাঁটেন, তৃণমূলের আরেক প্রাক্তন রাজ্যসভার সাংসদ, অভিনেত্রী কোয়েল মল্লিক। সাংসদ পদে ইস্তফা দিয়েছিলেন আগেই, আর রাজ্যসভায় খালি হওয়া সেই আসনের উপনির্বাচনে কোয়েল মল্লিককেই প্রার্থী করেছে বিজেপি। আর আজ বিজেপিতে যোগ দিলেন তিনি। 



Source link

One thought on “Koyel Mallick Joins BJP : বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *