ABP Ananda LIVE | রবিবার সন্ধ্যায় পুরস্কৃত করা হল বিনোদন জগতের নক্ষত্রদের ৷ দেওয়া হল প্যান্টালুনস আনন্দলোক পুরস্কার। সেই উপলক্ষ্যে চাঁদের হাট বসেছিল শহরের এক তারাখচিত হোটেলে।
প্যান্টালুনস আনন্দলোক পুরস্কার ২০২৬। সিনেমা, টেলিভিশন, সঙ্গীত – তারাদের দুনিয়ায় সেরাদের সম্মান। রবিবার সন্ধ্যায় জমজমাট অনুষ্ঠান হল জে ডব্লু ম্যারিয়টে। এদিনের অনুষ্ঠানে জীবনকৃতি সম্মান জানানো হয় অভিনেতা রাজ বব্বরকে।
আরও খবর….
শুরু থেকেই জল্পনা ছিল। শেষমেষ তৃণমূলের রাজ্যসভার সাংসদ থেকে পদত্যাগ করা কোয়েল মল্লিককেই ওই আসনে প্রার্থী করল বিজেপি। যা নিয়ে শুরু হল তীব্র রাজনৈতিক চাপানউতোর। বিশ্বাসঘাতকরা প্রমাণ করে দিয়েছেন যে সৌজন্য সকলের জন্য নয়। মন্তব্য করলেন কুণাল ঘোষ। উনি যে দলের ছিলেন, সেই দলটাই তো আর নেই, বলল বিজেপি। যদিও গোটা বিষয়ে কোয়েল মল্লিকের এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।
পুজোর আগে চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গি! স্বাস্থ্য় দফতর সূত্রে খবর, রাজ্য়ে আক্রান্তের নিরিখে মুর্শিদাবাদের পরের স্থানেই রয়েছে কলকাতা। আগামী বছর ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্য়ে থাকবে ডেঙ্গির হলুদ সতর্কতা। জানালেন রাজ্য়ের স্বাস্থ্য়মন্ত্রী।