মুম্বই: বিদেশে বেড়াতে গিয়ে গুরুতর চোট পেলেন বলিউড অভিনেত্রী নুসরত ভরুচা। তাঁর মেরুদণ্ডে চিড় ধরেছে বলে জানা যাচ্ছে। পরিস্থিতি এমন যে এয়ার অ্যাম্বুল্যান্সে করে মুম্বই ফিরিয়ে আনতে হল অভিনেত্রীকে। তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন অনুরাগীরা। (Nushrratt Bharuccha)

ইন্দোনেশিয়ার বালি গিয়েছিলেন নুসরত। সেখানেই দুর্ঘটনার শিকার হন।জানা গিয়েছে, কাজ শেষ হয়ে যাওয়ার পর ছুটি কাটাচ্ছিলেন তিনি। তাঁর মেরুদণ্ডে চিড় ধরেছে। প্রথমে বালির হাসপাতালেই ভর্তি ছিলেন নায়িকা। তবে পরিস্থিতি গুরুতর হওয়ায় দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। শুক্রবার রাতে এয়ার অ্যাম্বুল্যান্সে করে ফিরিয়ে আনা হয় তাঁকে। (Bollywood News)

মুম্বইয়ের হাসপাতালে ভর্তি করা হয়েছে নুসরতকে। তাঁর মেরুদণ্ডে অস্ত্রোপচার হবে বলে জানা যাচ্ছে। গতকাল রাতে মুম্বই পৌঁছন নুসরত। স্ট্রেচারে শোওয়ানো অবস্থাতেই বের করে আনা হয় তাঁকে। চোখ মেলে তাকাতেও দেখা যায় নুসরতকে। চারপাশে থাকা লোকজনের সঙ্গে ঠোঁট নেড়ে কথাও বলছিলেন তিনি। তবে ঠিক কী হয়েছে তাঁর, এখনও পর্যন্ত পরিষ্কার নয়। 

আরও পড়ুন: ককরোচ জনতা পার্টির আন্দোলনে হঠাৎ বুকে ব্যথা, বেঘোরে মৃত্যু এক ব্যক্তির, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে পথে নেমেছিলেন

নুসরতের টিম জানিয়েছে, নায়িকার স্বাস্থ্যকেই প্রাধান্য দেওয়া হচ্ছে এই মুহূর্তে। তিনি যাতে সুস্থ হয়ে ওঠেন, তার জন্য সব ব্যবস্থা করা হয়েছে। তবে বড় অস্ত্রোপচার করতে হবে। ফলে সেরে উঠতে বেশ সময় লাগতে পারে নুসরতের। ফলে আগে থেকে নির্ধারিত কাজকর্মও পিছোতে হতে পারে। কী করে দুর্ঘটনার কবলে পড়লেন তিনি, তা যদিও খোলসা করা হয়নি। 

এক সপ্তাহ আগেই বালি থেকে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছিলেন নুসরত। লিখেছিলেন, ‘মাথায় শুধু বেড়ানো ঘুরছে। এর পর কোথায় যাওয়া যায়?’

আরও পড়ুন: বিমান হাইজ্যাক রুখতে গিয়ে ক্ষতবিক্ষত, রক্তাক্ত অবস্থায় বলছিলেন, ‘দুই সন্তান আছে আমার’, এখন কেমন আছেন ভারতীয় পাইলট স্মিত মচ্ছার?

রেমো ডি’সুজার পরিচালনায় কাজ করতে চলেছেন নুসরত। ছবিতে রয়েছেন টাইগার শ্রফ। এই প্রথম টাইগারের সঙ্গে অভিনয় করতে চলেছেন নায়িকা। তার আগেই এই ঘটনা। বর্তমান পরিস্থিতিতে সেই ছবির শ্যুটিংও পিছিয়ে যেতে পারে বলে আশঙ্কা। 

২০০৬ সালে বলিউডে পা রাখেন নুসরত। তাঁর প্রথম ছবি ছিল ‘জয় সন্তোষী মা’। তবে জনপ্রিয়তা পান ‘লভ সেক্স অউর ধোখা’ ছবির মাধ্যমে। লভ রঞ্জনের পরিচালনায় ‘প্যায়ার কা পঞ্চনামা’ ঘরে ঘরে পরিচিত করে তোলে তাঁকে। এর পর ‘প্যায়ার কা পঞ্চনামা ২’, ‘সোনু কি টিটু কি সুইটি’ ছবিতেও দেখা যায়। 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *