২৪ ঘণ্টা পার, চাকরি স্থায়ীকরণের দাবিতে রাস্তায় কম্পিউটার শিক্ষকরা। বিকাশ ভবনের সামনে টানা অবস্থানে বসে আছেন  কম্পিউটার শিক্ষকরা।  সরকারের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, কারও চাকরি যাবে না। কিন্তু তারপরেও বিকাশ ভবনের সামনে  রাতভর অবস্থানে রইলেন আন্দোলনকারীরা। তাঁদের দাবি, সরকারি বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। 

আন্দোলনকারীরা বলছেন, “যে সংস্থার মাধ্যমে নিয়োগ, সেই সংস্থার সঙ্গে চুক্তির মেয়াদ ফুরোচ্ছে আগামী ৯ অক্টোবর । তারপর নতুন টেন্ডার হবে, তখন চাকরি থাকবে না কারও, এই আশঙ্কায় পথে নেমেছেন তাঁরা। ”

 তবে আন্দোলনকারীদের দাবি শুধু চাকরির স্থায়ীকরণ নয়, বরং আদের আন্দোলনকারীদের একাংশের দাবি,  প্রথম পাঁচটি পর্যায়ে নিযুক্ত কম্পিউটার শিক্ষকদের সরকারের সঙ্গে সরাসরি চুক্তির আওতায় আনা হয়েছে।   বেসরকারি এজেন্সি ব্যবস্থা থেকে তাদের বের করে আনা হয়েছে। ষষ্ঠ ও সপ্তম পর্যায়ে নিযুক্তরাও এমনই ব্যবস্থা চাইছেন।   ষষ্ঠ ও সপ্তম পর্যায়ের ৩,০০০-এরও বেশি শিক্ষক নিয়োগ হয়েছে এজেন্সির মাধ্যমে। ৩ হাজার ৭১৯ জন শিক্ষক-শিক্ষিকা চাকরি স্থায়ীকরণের দাবিতে পথে নেমেছেন ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *