কলকাতা: নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী গ্রেফতার। পুরনো একটি খুনের মামলায় পুলিশের জালে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী। গ্রেফতার নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। কাল হলদিয়া মহকুমা আদালতে তোলা হবে ধৃত কংগ্রেস প্রার্থীকে। এই ইস্যুতে প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার বলেন, ফোন ধরছেন না প্রার্থী। কিছুক্ষণ আগে আমায় বলেছিল যে, ওরা আমাকে কিডন্যাপ বা এসব করতে পারে। আমি তাই অন্য ব্যবস্থা করছিলাম। কিন্তু ইতিমধ্যেই দেখা গেছে, তাঁকে গ্রেফতার করেছে। তার সঙ্গে আরও দুইজনকেও গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।  ‘সম্পূর্ণ খবর এখনও পাইনি’, বলেই দাবি তাঁর।

আরও পড়ুন, “জোড়াফুল যেখানে থাকার সেখানেই থাকবে..”, সাংবাদিক বৈঠকে তাৎপর্যপূর্ণ মন্তব্য আখরুজ্জামানের

তিনি আরও বলেন, ‘নির্বাচনে এদের কাউকে লড়াই করতে দেবে না। আজকে অন্যদলের প্রার্থীকে আমরা দেখলাম যে, তিনি বসে আছেন, একটা ছবি..সত্যতা কী তা আমি জানি না, মুখ্যমন্ত্রীর সামনে। সেটা আগের না পরের ছবি …এবার বিষয় হচ্ছে, যদি বলে মিলন প্রধানের বিরুদ্ধে কেস আছে, তা এতদিন ঘুরছিল, আপনাদের কারও কিছু মনে হয়নি। প্রার্থী হয়ে গেল ব্যাস। ..এখন কোনও প্রেসার দিয়ে…কী দিয়ে কী করবে, তার কোনও ঠিকানা নেই। নির্বাচন মানে আমি অবাক হয়ে যাচ্ছি, বিজেপির এই আগ্রাসন, মনোভাব, এতে গণতন্ত্র বাঁচবে কীকরে। অন্য কোনও রাজনৈতিক দল থাকবে না ? মাল্টি পার্টি সিস্টেম থাকবে না, তার মানে ওয়ান পার্টি। ওয়ান নেশান, ওয়ান ভোট, অ্যান্ড ওয়ান পার্টি। ভেরি ইন্টারেস্টিং।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *