ABP Ananda LIVE | কার হাতে থাকবে তৃণমূলের জোড়াফুল প্রতীক? কালীঘাট-তৃণমূল না ঋতব্রত-তৃণমূল? কমিশনের নির্দেশে গতকাল চূড়ান্ত নথিপত্র জমা দিয়েছে তৃণমূলের দুই শিবির। এই প্রেক্ষাপটে আজ ফের তৃণমূলের দুই শিবিরকেই তলব করেছে নির্বাচন কমিশন। দুপুর তিনটেয় ঋতব্রত-তৃণমূল এবং বিকেল চারটেয় কালীঘাট-তৃণমূলকে ডাকা হয়েছে। প্রতীক কার কাছে থাকবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন, বল এখন তাদের কোর্টে।

 

আরও খবর, 

ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস খালি করার নোটিস খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। এখনই কোনও পদক্ষেপ করতে পারবে না দমকল। ৩১ আগস্ট ৯ নম্বর ক্যামাক স্ট্রিটের এই বহুতলে যান দমকল আধিকারিকরা। বিল্ডিংয়ে ঢোকার মুখেই একটি শেড নিয়ে আপত্তি জানান দমকলের অফিসার। এই বহুতলেরই সাত ও আট তলায় রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস। এরপরই দমকলের তরফে নোটিস দিয়ে বলা হয়, সাত ও আট তলায় অগ্নি নির্বাপণ বিধি মানা হয়নি। ‘ফায়ার সেফটি সার্টিফিকেট’ এর মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর তা পুনর্নবীকরণ করা হয়নি। মালিকপক্ষকে শুনানিতে ডাকা হলেও তারা হাজির হননি। অবিলম্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস খালি করার নির্দেশ দেয় দমকল। এনিয়ে ‘কালীঘাট তৃণমূল’ এর তরফে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়। বুধবার সেই মামলার শুনানি ছিল। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *