সোমক লাহিড়ি, উত্তরবঙ্গ: নিউ ফরাক্কা লাইন মেরামতি হলেও এখনও শুরু হয়নি প্যাসেঞ্জার ট্রেন চলাচল। ধস বিধ্বস্ত অংশ মেরামতির ও ট্রায়াল রানের পর গতকাল রাতেই এলাকায় বৃষ্টি শুরু হয়। মেরামতি করা অংশের আশেপাশে নতুন করে ফেলা হচ্ছে স্টোন চিপস্। পরিস্থিতি স্বাভাবিক করতে পার্শ্ববর্তী লাইন দিয়ে শুরু হয় ট্রেন চলাচল।
ধসে ক্ষতিগ্রস্থ হওয়ার পর, গত আড়াই দিন বন্ধ হয়েছিল,এই নিউ ফারাক্কার আপ লাইন। যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ করেছে রেল কতৃপক্ষ। ইতিমধ্যেই গুডস ট্রেন দিয়ে লাইনের মধ্যে ট্রায়ালও হয়ে গিয়েছে। তবে আজ সকালে এখনও পর্যন্ত প্যাসেঞ্জার ট্রেন চালানো হয়নি। তবে প্যাসেঞ্জার ট্রেনগুলি পার্শ্ববর্তী লাইন দিয়ে চালানো হচ্ছে। গত কয়েকদিন ধরে যে পরিস্থিতি হয়েছিল, তার তুলনায় ট্রেন চলাচল কিছুটা হলে স্বাভাবিক রয়েছে। তবে বেলা গড়ালে বোঝা যাবে, আদৌ আজকে প্যাসেঞ্জার ট্রেন চালানো হবে কিনা। তবে এই মুহূর্তে লাইনে মালগাড়ি দাঁড়িয়ে আছে। এবং সেখানে স্টোনচিপ ফেলা হচ্ছে।