ABP Ananda LIVE : DVC-র জল ছাড়ার ফলে প্লাবিত হয়েছে খানাকুলের নিচু এলাকাগুলি। খানাকুল ১, জগৎপুর, মাড়োখানা, ধান্যঘড়ি পঞ্চায়েতের বেশকিছু গ্রামে ঢুকতে শুরু করেছে নদীর জল। বেশকিছু এলাকায় একতলা বাড়ি পুরোপুরি জলের তলায়। বাড়ি থেকে যাতায়াতের একমাত্র ভরসা নৌকা। তার মধ্য়েই বসবাস করতে হচ্ছে স্থানীয়দের।
আরও খবর
পুজোর আগে বাংলার আকাশে ফের বৃষ্টির চোখরাঙানি। নিম্নচাপের প্রভাবে আজ, শুক্রবার ৪ সেপ্টেম্বর, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়াও হতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিনও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে।
আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ ও সংলগ্ন এলাকায় একটি সুস্পষ্ট নিম্নচাপ এলাকা অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টায় সেটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগিয়ে উত্তরপ্রদেশের দক্ষিণাংশ ও সংলগ্ন মধ্যপ্রদেশের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি মৌসুমি অক্ষরেখাও সক্রিয় রয়েছে। ফলে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় তার প্রভাব পড়ছে।