ABP Ananda LIVE : বিপর্যস্ত উত্তরবঙ্গের লাইফলাইন। চরমে যাত্রী দুর্ভোগ। বন্দে ভারত ও কামরূপ চলবে ঘুরপথে। বাকি উত্তরবঙ্গমুখী সমস্ত ট্রেন বাতিল। রাতে শেষ হতে পারে ধস সারাই, আশা রেলের।

 

আরও খবর

পুজোর আগে বাংলার আকাশে ফের বৃষ্টির চোখরাঙানি। নিম্নচাপের প্রভাবে আজ, শুক্রবার ৪ সেপ্টেম্বর, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়াও হতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিনও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে।   

আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ ও সংলগ্ন এলাকায় একটি সুস্পষ্ট নিম্নচাপ এলাকা অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টায় সেটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগিয়ে উত্তরপ্রদেশের দক্ষিণাংশ ও সংলগ্ন মধ্যপ্রদেশের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি মৌসুমি অক্ষরেখাও সক্রিয় রয়েছে। ফলে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় তার প্রভাব পড়ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *