ABP Ananda LIVE : ধূপগুড়ির নিজামবাড়ি চা বাগানে খাঁচাবন্দি চিতাবাঘ, এলাকায় চাঞ্চল্য। গতকাল রাতে খাঁচাবন্দি করা হয় চিতাবাঘটিকে। দীর্ঘদিন ধরেই এই এলাকায় চিতাবাঘের আনাগোনা নিয়ে আতঙ্কে ছিলেন বাসিন্দারা এলাকায় নজরদারি চালাচ্ছিল বন দফতর অবশেষে ধরা পড়ল চিতাবাঘ
আরও খবর
পুজোর আগে বাংলার আকাশে ফের বৃষ্টির চোখরাঙানি। নিম্নচাপের প্রভাবে আজ, শুক্রবার ৪ সেপ্টেম্বর, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়াও হতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিনও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে।
আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ ও সংলগ্ন এলাকায় একটি সুস্পষ্ট নিম্নচাপ এলাকা অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টায় সেটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগিয়ে উত্তরপ্রদেশের দক্ষিণাংশ ও সংলগ্ন মধ্যপ্রদেশের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি মৌসুমি অক্ষরেখাও সক্রিয় রয়েছে। ফলে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় তার প্রভাব পড়ছে।