কারখানা থেকে রোজ ব্যারেল ব্যারেল জল পৌঁছে যায় স্থানীয় মানুষের বাড়িতে, দোকানে , অফিসে। আর সেই জলকে পরিশ্রুত জল বা মিনারেল ওয়াটার ভেবে নিশ্চিন্তে খেয়ে যাচ্ছেন মানুষ। অথচ কোনও অনুমোদন ছাড়াই, কোনও ট্রেড লাইসেন্স ছাড়াই রমরমিয়ে পানীয় জলের ব্যবসা চালিয়ে যাচ্ছে তপসিয়ার জলের কারখানাটি। পুরসভার অভিযানে সামনে এল চাঞ্চল্যকর ছবি।
পুজোর আগে থেকেই সারা কলকাতার বিভিন্ন ফুড জয়েন্ট, হোটেল, রেস্টুরেন্ট, ক্যাফে, মিষ্টির দোকানে অভিযান চালাচ্ছে কলকাতা পুরসভা ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। এবার মিনারেল ওয়াটারের কারখানায় চলল অভিযান । সেখানে গিয়ে দেখা যায়,কোনও শোধনের বিষয়ই নেই, সাধারণ জল সংগ্রহ করে ২০ লিটারের জারে ভরে বাড়ি বাড়ি সরবরাহ করা হচ্ছে। কারখানার কর্মীদের প্রশ্ন করতে তাদের বেমালুম জবাব, তাদের কোনও ট্রেড লাইসেন্স নেই, জলের গুণমান পরীক্ষার কোনও নথি নেই, ব্র্যান্ড নেম ব্যবহার করারও কোনও আইনি অনুমোদন নেই। অথচ বছরের পর বছর এলাকার বাসিন্ডাদের ঘরে পৌঁছে যাচ্ছে ওই জল, একেবারে সাধারণ ‘কলের জল’। পুরসভার এই অভিযানের পর এলাকার প্রতিটি কারখানা সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রয়োজনীয় অনুমতি ছাড়াই একাধিক কারখানায় জলের ব্যবসা চলছিল বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগের ভিত্তিতেই তপসিয়ার বিভিন্ন পানীয় জলের কারখানায় যৌথ অভিযান চালান পুরসভা ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। কলকাতার বিভিন্ন এলাকায় প্যাকেজজাত পানীয় জলের চাহিদা ক্রমশ বাড়ছে। সেই সুযোগ নিয়েই কি বাড়ছে এমন অসাধু ব্যবসা? তাহলে কাকে ভরসা করবে সাধারণ মানুষ ?
BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)