সুজিত মণ্ডল, নদিয়া: বাড়িতে সিঁদ কেটে ঢুকে মহিলাকে খুনের অভিযোগ, ফুলিয়ায় চাঞ্চল্য। রাতে নিজের ঘরেই একা ঘুমোচ্ছিলেন মিতালি, পাশের ঘরে ছিলেন মহিলার ছেলে ও বৌমা। গভীর রাতে ঘরের ভিতর মৃত অবস্থায় মহিলাকে দেখতে পায় পরিবার। মহিলার মাথা ও মুখে ভারী কোনও বস্তু দিয়ে আঘাত করা হয়েছে, দাবি পরিবারের। শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।                                                             

বাড়ির টিনের বেড়ার নীচে সিঁধ কেটে ঢুকে এক পঞ্চাশোর্ধ মহিলাকে খুনের অভিযোগ উঠল নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়ায়। মৃতের নাম মিতালী বিশ্বাস, বয়স ৫০ বছর। তাঁর বাড়ি নবলা পঞ্চায়েতের প্রফুল্লনগর, ভুতের মেলার পাড়া এলাকায়।                                                                             

পরিবার সূত্রে জানা গিয়েছে, রাতে নিজের ঘরেই একা ঘুমোচ্ছিলেন মিতালী। পাশের ঘরে ছিলেন তাঁর ছেলে ও বৌমা। গভীর রাতে পরিবারের লোকজন তাঁকে ঘরের ভিতর মৃত অবস্থায় দেখতে পান। তাঁর মাথা ও মুখে ভারী কোনও বস্তু দিয়ে আঘাত করা হয়েছিল বলে পরিবারের দাবি।

ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যেরা ঘরের টিনের বেড়ার নীচে মাটির অংশে একটি বড় গর্ত দেখতে পান। সেই গর্ত দিয়েই দুষ্কৃতীরা ঘরে ঢুকেছিল বলে প্রাথমিক ভাবে অনুমান পরিবারের। কী উদ্দেশ্যে ওই মহিলার ঘরে ঢোকা হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়।                                                              

ঘটনার খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। দুষ্কৃতীদের চিহ্নিত করতে আশপাশের এলাকা ও ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।                                          



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *