কলকাতা : বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারীর সদ্য প্রাক্তন আপ্ত সহায়ককে গ্রেফতার করা হল। এই মর্মে জানিয়েছেন বিধায়ক নিজেই। লক্ষ লক্ষ টাকা জালিয়াতির অভিযোগ তাঁকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ব্যক্তি জগদ্দলের বাসিন্দা সায়ন্তন সান্যাল। সোমবার বাড়ি থেকেই তাঁকে গ্রেফতার করে বর্ধমান থানার পুলিশ। যদিও তাঁকে ফাঁসানো হয়েছে এবং তিনি নির্দোষ বলে দাবি করেছেন সায়ন্তন। অন্যদিকে বিধায়ক দাবি করেছেন, বিশ্বাস করে কাজে নিয়েছিলাম, বিশ্বাসঘাতকতা করবে ভাবিনি।
Congress News | প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাবা তুললেন মল্লিকার্জুন খাড়গে! প্রতিবাদ-ঝড়
(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)