আকভান পেরিয়ে যাওয়ার পর মেঘ কেটেছে সকাল থেকেই। হিমেল হেমন্তে রোদের ছোঁয়া।  তবে আজও দিনভর নিম্নচাপের প্রভাবে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস । আগামীকাল থেকে পরিষ্কার হবে দক্ষিণবঙ্গের আকাশ । সোমবার থেকে পারদ পতনের পূর্বাভাস রয়েছে আবহাওয়া দফতরের । পশ্চিমের জেলাগুলিতে পারদ অনেকটাই নামার সম্ভাবনা রয়েছে। শীতের আমেজ টের পাওয়া যাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে।  

অন্যদিকে পুরীর সৈকতে ফিরতে শুরু করেছে ভিড়ের চেনা ছবি। সকালে সমুদ্রে ডুব ভ্রমণার্থীদের। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ঘূর্ণিঝড় ‘আকভান’ নিয়ে যে সতর্কতা ছিল, তা তুলে নেওয়া হয়েছে।  ঘূর্ণিঝড় আকভানের ল্য়ান্ডফল হয়েছে শুক্রবার। তার আফটার-এফেক্টে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই চলছে বৃষ্টি। বুধবার থেকেই উত্তাল, দিঘা, মন্দারমণি, তাজপুর সমুদ্র সৈকত।পর্যটকদের সমুদ্রে নামতে দেওয়া হচ্ছে না। মৎস্য়জীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।  অকাল-বৃষ্টির জেরে চাষে ব্য়াপক ক্ষতি হচ্ছে। ধান-জমিতে দাঁড়িয়েছে জল। তৈরি হয়েছে ক্ষতির আশঙ্কা। 

শনিবার অবধি , কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং পুরুলিয়া জেলাতেও বৃষ্টির সতর্কতা রয়েছে। এক-দু’টি জায়গায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রপাত ও দমকা হাওয়ার আশঙ্কা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্যান্য জেলাতেও ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।  শুক্রবার উত্তরবঙ্গের জেলাগুলিতেও আবহাওয়ার পরিবর্তন হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

 

(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *