কলকাতা: রাজ্যসভায় বিজেপির প্রার্থী কোয়েল মল্লিক। বিজেপির প্রকাশিত প্রার্থী তালিকায় কোয়েল মল্লিকের নাম। ভোটে তৃণমূলের ভরাডুবির পরই ১৬ জুলাই সাংসদ পদে ইস্তফা। তৃণমূল থেকে ইস্তফা দিয়ে রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল। সুখেন্দুশেখর, প্রকাশচিক, সুস্মিতা দেবের পথেই কোয়েল মল্লিক। ১৬ অক্টোবর রাজ্যসভায় উপনির্বাচন।

আগামী ১৬ অক্টোবর, ষষ্ঠীর দিন রাজ্যসভায় উপনির্বাচন। তার আগে রবিবার প্রার্থিতালিকা প্রকাশ করল বিজেপি, যাতে নাম রয়েছে কোয়েলের। অর্থাৎ তৃণমূলের পর এবার বিজেপি-র টিকিটে রাজ্যসভায় প্রার্থী হচ্ছেন অভিনেত্রী। তৃণমূল সাংসদ হয়েও কোয়েল যখন ইস্তফা দেন, সেই সময় থেকেই তাঁকে ঘিরে জল্পনা শুরু হয়। তিনি বিজেপি-তে যোগ দিতে পারেন বলে খবর সামনে আসে। সেই জল্পনাই সত্য প্রমাণিত হল রবিবার। কোয়েলের সেই ছেড়ে আসা আসনেই ফের নির্বাচন হচ্ছে। আর সেই আসনেই বিজেপি-র প্রার্থী হচ্ছেন কোয়েল। ৬ তারিখ মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। এই মুহূর্তে সমীকরণ যা বলছে, তাতে কোয়েলের সাংসদ হওয়া পাকা। তবে মনোনয়নপত্র জমা দেওয়ার আগে বিজেপি-তে যোগ দিতে হবে তাঁকে। (BJP News)

SIR-এ ভূরি ভূরি অনিয়মের অভিযোগ। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে পথে নেমেছেন হাজার হাজার মানুষ। সেই আবহে আরও বিপাকে জ্ঞানেশ কুমার। প্রায় দু’দশক আগের একটি মামলায় তাঁর বিরুদ্ধে নতুন করে তদন্তের নির্দেশ দিল কেরলম সরকার। কেরলমের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ চেন্নিথালা ভিজিল্যান্স তদন্তের নির্দেশ দিলেন। (Investigation Against Gyanesh Kumar)। কেরলমের পূর্ত দফতরের সচিব সচিব থাকাকালীন জ্ঞানেশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। ২০০৬ সালে মালয়েশিয়ার ইঞ্জিনিয়ার লি সি বিনের সুইসাইড নোটেও জ্ঞানেশের উল্লেখ ছিল। Indo-Malaysia PATI-BEL যৌথ প্রকল্পে যুক্ত ছিলেন লি। ওই প্রকল্পে কোটি কোটি টাকার দুর্নীতি হয় বলে অভিযোগ। (Gyanesh Kumar Faces Investigation)

ভারত-ব্রাজিলের ম্যাচ দেখতে এসে শ্লীলতাহানির অভিযোগ তুললেন এক তরুণী। আর সেই অভিযোগের ভিত্তিতেই জে ডব্লিউ মেরিয়ট হোটেল থেকে গ্রেফতার  হলেন একজন। পুলিশ সূত্রে দাবি, ধৃতের নাম পলাশ রায়। তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা এবং অভিযোগকারিণী নাগাল্যান্ডের বাসিন্দা। অভিযোগকারিণীর দাবি, গতকাল রাত ১২ টা নাগাদ ম্য়াচ শেষের পর তিনি যখন হোটেলের লবিতে দাঁড়িয়েছিলেন ব্রাজিলের টিমকে সমর্থন জানানোর জন্য়, তখন তাঁকে ইচ্ছাকৃতভাবে স্পর্শ করা হয়। এরপরই তিনি অভিযোগ জানান থানায়। যার ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *