<p>অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের অনুষ্ঠান ঘিরে SRFTI-তে গন্ডগোল, SIT গঠন স্বরাষ্ট্র দফতরের। SRFTI-কাণ্ডে ৫ সদস্যের বিশেষ তদন্তকারী দল গঠন। SIT-র নেতৃত্বে কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম কুণাল আগরওয়াল। তদন্তকারী দলে রয়েছেন কলকাতা পুলিশ ও CID আধিকারিকরাও। ১ অক্টোবরের মধ্যে প্রথম রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ। SRFTI-কাণ্ডে ৩টি মামলা রুজু, তদন্ত শুরু করবে SIT।</p>
<p>আজ সকাল ১০ ইন্দ্রনীল সেনকে তলব ED-র। জিজ্ঞাসাবাদের জন্য ED দফতরে তলব ইন্দ্রনীল সেনকে। দুর্গাপুজোকে সামনে রেখে ইউনেস্কোর নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ। ইন্দ্রনীল সেনের বাড়ি ও আত্মীয়দের ঠিকানা সহ ১৬ জায়গায় ম্যারাথন তল্লাশি ED-র। মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে তলব ED-র।</p>
<p>জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে আরও চাপ বাড়াচ্ছে বিরোধীরা। আজ দিল্লিতে জোটের বৈঠক। থাকছে না আপ-ডিএমকে। &nbsp;বৈঠকে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে অনড় বিরোধীরা, জল গড়াল সুপ্রিম কোর্টেও। আগামী সপ্তাহে জনস্বার্থ মামলার শুনানি।</p>



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *