দিল্লিতে ককরোচ জনতা পার্টির ডাকা ছাত্র আন্দোলনে যোগ দেওয়ায় পিটিয়ে খুন করা হয় ইন্দাসের শেখ আবদুল হাফিজের বাবা মহম্মদ মাফিককে। আর এবার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছলেন সেই সিজেপি সমর্থক। অভিযোগ, গত ১৬ অগস্ট বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা শেখ আবদুল হাফিজের বাবাকে খুন করে। সেই ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ১১ জনকে।