গদি ছাডুন জ্ঞানেশ। দিল্লিতে ইন্ডি-র সমাবেশ থেকে হুঙ্কার। ঐক্যের বার্তা দিয়ে একই গাড়িতে রাহুল, প্রিয়ঙ্কা, মমতা, অভিষেকরা। গণতন্ত্র বাঁচাওয়ের ডাক দিয়ে পাল্টা পথে বিজেপিও।
ভারতে বছরের পর বছর ধরে ভোটচুরি। এটা দেশদ্রোহিতা, মোদি-শাহের অস্ত্রেই পাল্টা আক্রমণ রাহুলের।
শিখ-বিরোধী হিংসার দিনেই কেন দিল্লিতে প্রতিবাদ? প্রশ্ন তুলে রাহুলকে আক্রমণ অমিত শাহের।
SIR-এর সবচেয়ে বড় শিকার বাংলা। আমরা হারিনি, হারানো হয়েছে। ভোট হাইজ্যাক ভ্যানিশ কুমারের। বিজেপি-বিদায়ের সময় এসে গেছে। রামলীলা ময়দান থেকে হুঙ্কার মমতার।
জ্ঞানেশকাণ্ডে দিল্লিতে একজোট বিরোধীরা। পাল্টা আক্রমণ মুখ্যমন্ত্রীর।
সংবিধান, গণতন্ত্র ও দেশের আত্মার ওপর আক্রমণ। মোদি, শাহ, জ্ঞানেশ। কেউ রেহাই পাবেন না। হুঙ্কার রাহুলের। বিদেশি শক্তির মদতে বিশৃঙ্খলার চেষ্টা, পাল্টা বিজেপি।
CEC-র পদত্যাগের দাবিতে সোচ্চার বিরোধীরা। পাল্টা গণতন্ত্র বাঁচাওয়ের ডাক দিয়ে পথে বিজেপি। সিমলা, হরিয়ানা থেকে মুম্বই, দেশজুড়ে মিছিল। আজ কলকাতায় পথে নিতিন নবীন।
চলতি বছরের মধ্যেই শুনানি শেষ করে CAA সার্টিফিকেট বিলি। মতুয়াগড়ে ঘোষণা মুখ্য়মন্ত্রীর। নিশানায় মমতা।
মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরই রাজ্যের নিয়োগ বিজ্ঞপ্তি। ২০০১ থেকে রাজনৈতিক হিংসায় নিহতদের পরিবারের একজন করে সদস্যকে চাকরি। হবে গ্রুপ D-পদে নিয়োগ।
আর জি কর-তদন্তে CBI-এর ভূমিকায় ফের ক্ষোভপ্রকাশ অভয়ার মায়ের।
সোনারপুরে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে ভয়ঙ্কর ঘটনা! স্বামীকে মারধর করে, গলায় ছুরি ঠেকিয়ে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ। গ্রেফতার ১। মূল অভিযুক্ত-সহ আরও ৪ জনের খোঁজে তল্লাশি।
লাগাতার ধর্ষণের অভিযোগ। গ্রেফতার বিধাননগরের প্রাক্তন কাউন্সিলরের ছেলে। অধরা অভিযুক্ত গোবরডাঙার তৃণমূল নেতা। তদন্তে ঢিলেমি, সিপিকে বলেছি, প্রতিক্রিয়া স্বাস্থ্যমন্ত্রীর।
প্রিভিউ শো-তে না গেলে মিলত না পুজোর অনুমতি। পুজো কমিটির সদস্যদের হুমকি ইন্দ্রনীলের মাস আর্টের, সামনে আসছে চাঞ্চল্যকর অভিযোগ। স্ক্যানারে ইন্দ্রনীলের স্ত্রী মধুছন্দাও।
জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ধুনধুমার। পরপর পড়ল বোমা। গ্রেফতার ৬।
পালাবদলের টালিগঞ্জ সটুডিও পাড়ায় ভোট। স্বরূপের লোকেরাও প্রার্থী। রয়েই গেল বেনোজল। ফের সরব পাপিয়া। ৬ মাসের মধ্যে ইন্ডাস্ট্রির চেহারা বদলে দেওয়ার আশ্বাস মিঠুনের।
চোরবাগান থেকে শিক্ষা। অন্ধকার রাখা যাবে না কালীপুজোর প্যান্ডেল। থাকবে আলাদা এন্ট্রি, এক্সিট। আজ পুজো কমিটি গুলির সঙ্গে বৈঠক কলকাতা পুলিশের।
মাথাভাঙায় লরি উঠতেই ভাঙল সেতু। ব্রিজ তৈরির পর হয়নি সংস্কার, অভিযোগ গ্রামবাসীদের। বিচ্ছিন্ন যোগাযোগ। চরম দুর্ভোগে গ্রামবাসীরা।
অক্টোবরের পর নভেম্বর। কালীপুজোর মুখে ফের বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম।১০ টাকা বেড়ে দাম ২ হাজার ৮২০ টাকা। ঘরোয়া LPG-র দাম অপরিবর্তিতই।
কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের লোগো লঞ্চ। ১৬ ডিসেম্বর থেকে শুরু চলচ্চিত্র উৎসব। আসছেন রজনীকান্ত, সঞ্জয় দত্ত অক্ষয় কুমার থেকে অনুপম, পরেশ, কঙ্গনা।
জলসায় হামলার হুমকি। অমিতাভ বচ্চনের নিরাপত্তায় কড়াকড়ি। বুলেটপ্রুফ কাচের আবরণের ওপার থেকে অনুরাগীদের দেখা দিলেন বিগ বি।
বাংলাদেশে এবার শ্রমিক আন্দোলন। মজুরি বৃদ্ধির দাবিতে ঢাকা, গাজিপুরে বিক্ষোভ বস্ত্র কারখানার শ্রমিকদের। পুলিশের সঙ্গে সংঘর্ষ।
ইউরোপে ছড়াচ্ছে অসন্তোষের আগুন। ফ্রান্সের পর মূলবৃদ্ধির-সহ একাধিক ইস্যুতে উত্তাল জার্মানিও। ফ্রাঙ্কফুর্ট-সহ বিভিন্ন শহরে বিক্ষোভ। চলছে লুঠপাট।
‘অর্ণবের’ পরে তৈরি হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মুরাসু’। মঙ্গলবার সকালের মধ্যে অন্ধ্রে ল্যান্ডফলের সম্ভাবনা। এ রাজ্যে মেঘলা আকাশ, হালকা বৃষ্টির পূর্বাভাস।