অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত ‘অর্ণব’। অন্ধ্রপ্রদেশের বাপাটলা উপকূলের কাছে ভারী বৃষ্টি। পুরী, খুরদা-সহ ওড়িশার বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি। (Cyclone Arnab)
ঘুর্ণিঝড়ের প্রভাবে রাজ্যেও বৃষ্টি। আজও পশ্চিমবঙ্গ উপকূলে ঘণ্টায় ৪০-৫০ কিমি ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবার পর্যন্ত উপকূল এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস। (Cyclone Arnab Updates)
ঘূর্ণিঝড়ের অশনি সংকেতের জেরে ত্রস্ত সৈকত শহর। পুরী, দিঘাতে উত্তাল সমুদ্র। (News Live Updates)
ক্রমশ শক্তি বাড়াচ্ছে ‘অর্ণব’। শক্তি বৃদ্ধি করে ইতিমধ্য়েই ঘূর্ণিঝড়ে পরিণত। হাওড়া-সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস সহ ৫ নভেম্বর পর্যন্ত বাতিল একাধিক ট্রেন। (West Bengal News Live Updates)
৩ মাসের ব্যবধান। গাইঘাটা, সামশেরগঞ্জ। রাজ্যে জোড়া এনকাউন্টার। নাবালিকাকে ধর্ষণ-খুনে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্তের। বিজেপি কর্মীর নৃশংস হত্যাকাণ্ড, এনকাউন্টারে মৃত্যু ধৃতের।
বারুইপুরের পর গাইঘাটা। নাবালিকাকে ধর্ষণ-খুনে এনকাউন্টারে মৃত্যু ধৃতের। পুনর্নির্মাণ করে ফেরার পথে পুলিশের রিভলভার ছিনিয়ে গুলি ধৃতের, আত্মরক্ষার্থে পাল্টা গুলি, দাবি পুলিশের। (Gaighata Encounter)
গাইঘাটাকাণ্ডে এনকাউন্টার। পুলিশের রিভলভার ছিনিয়ে SI-কে লক্ষ্য় করে ৩ রাউন্ড গুলি চালায় ধৃত। দাবি পুলিশের। আহত পুলিশকর্মী। আত্মরক্ষায় ৪ রাউন্ড গুলি, দাবি পুলিশের।
এনকাউন্টারে মৃত গাইঘাটাকাণ্ডে অভিযুক্ত। নির্যাতিতার বাবা বললেন, “পালানোর চেষ্টা করলে পুলিশ গুলি করবেই। যা হয়েছে ভাল হয়েছে। আমার মেয়েকে তো আর ফিরে পাব না।”
অপরাধ করে পার পাওয়া যাবে না। এনকাউন্টার প্রসঙ্গে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। বললেন, “বাংলায় আইনের শাসন, আইন হাতে তুললে কাউকে রেয়াত নয়।” (Suvendu Adhikari)
সামশেরগঞ্জে বিজেপি কর্মী খুনের ঘটনায় অভিযুক্তকে এনকাউন্টার। পুনর্নির্মাণের সময়ে বন্দুক ছিনিয়ে পালানোর চেষ্টা। আত্মরক্ষায় পাল্টা গুলি, দাবি পুলিশের।
সরশুনায় নাবালিকার সঙ্গে প্রেম করার শাস্তি! বিবস্ত্র করে রাস্তায় ঘুরিয়ে ভয়ঙ্কর অত্যাচার। প্রেমিকার বাবা-মা-মামা-সহ গ্রেফতার ৪। তিন জনকে নিয়ে পুনর্নির্মাণ পুলিশের।
বাগুইআটির নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ। পোলবার হোটেলে নির্যাতনের অভিযোগ। বাগুইআটি থানায় লিখিত অভিযোগ দায়ের নির্যাতিতার পরিবারের।
বারুইপুর মহকুমা হাসপাতালে ফের বিচারাধীন বন্দির অস্বাভাবিক মৃত্যু। জেল হেফাজতে পিটিয়ে ও ইঞ্জেকশন দিয়ে খুন করার অভিযোগ স্ত্রীর। ধৃত ব্যক্তি অসুস্থ ছিলেন, দাবি পুলিশের।
পুরভোটের আগে কুণাল ঘোষ-সন্দীপন সাহার দীর্ঘ কথা। বিধানসভায় প্রায় আধঘণ্টা কথোপকথন।
ঋতব্রত শিবিরের পাশ থেকে সরে এলেন চোপড়ার বিধায়ক হামিদুল। বললেন, “আমরা মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের দল করি। তাঁকে দলনেত্রী মনে করে চলছি।”
কলকাতায় পুরভোটের আগে সর্বদল বৈঠক। জেলা নির্বাচনী আধিকারিকের ডাকে আলিপুরে নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে বৈঠক।রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক DEO-র।
অর্জুন সিংকে কৌস্তভের আক্রমণের পরেই উত্তম দাসের বাড়িতে বিজয়া করতে বিজেপি কর্মীরা। কৌস্তভ বললেন, “হে ঈশ্বর এদের ক্ষমা করে দিও, এরা জানে না, এরা কী করছে।”
তোলাবাজিতে না। বজবজে বিজেপি বনাম বিজেপি লড়াইয়ে মৃত দলীয় কর্মী। মণ্ডল সভাপতির গোষ্ঠী ছাড়ায় হামলা, দাবি এক পক্ষের। অস্বীকার বজবজ ৫ নম্বর মণ্ডল সভাপতির।
চোরবাগানকাণ্ডে শিল্পী সুশান্ত শিবানী পালকে জিজ্ঞাসাবাদ। কতগুলি প্রবেশ-প্রস্থানপথ? ভিড় নিয়ন্ত্রণে কী ব্যবস্থা? এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদেরও বয়ান রেকর্ড করবে পুলিশ।
মালদায় গঙ্গা ভাঙনে উদ্বেগ। কেন্দ্রের বৈঠকে যোগ দিতে দিল্লিতে মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রীর ডাকে দিল্লিতে বৈঠক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ।
রেস্টুরেন্টের ভিতরে খাবার তৈরির জায়গা অপরিচ্ছন্ন। ভিআইপি রোডের ওপর হলদিরাম প্রভুজিতে হানা খাদ্য সুরক্ষা দফতরের। রেস্টুরেন্ট ২দিন বন্ধ রাখার নির্দেশ।
হরিশ্চন্দ্রপুরে অসুস্থ বছর ৬৫-র মহিলা। রাস্তা না থাকায় চৌকিতে করে হাসপাতালে রোগী। খবরের জের। রাস্তা পরিদর্শনে বিডিও।দ্রুত রাস্তা নির্মাণের আশ্বাস।
ফের ভোটচুরির অভিযোগে সরব রাহুল গান্ধী। বললেন, “ভোটার তালিকা থেকে গরিবদের নাম বাদ, শীর্ষস্তর থেকে ভোটচুরি করা হচ্ছে।” “অরাজকতার চেষ্টা কংগ্রেসের”, পাল্টা বিজেপি।
সুপ্রিম কোর্টে জ্ঞানেশের বিরুদ্ধে মামলার শুনানি স্থগিত। সর্বসম্মতিতেই সব সিদ্ধান্ত, গতকাল হলফনামা কমিশনের। জবাব দিতে ১০ দিন সময় চান আইনজীবী। ১৭ নভেম্বর পরবর্তী শুনানি।
বিহার SIR-এ ফর্ম-৬-এ বদলের অভিযোগ তুলে মামলা দোলা সেনের। কমিশনকে নোটিস সুপ্রিম কোর্টের। ফর্ম-৬ পরিবর্তন হয়নি। আগেই হলফনামা কমিশনের। জবাব দিতে ১০ দিন সময় দোলাকে।
৩০ অক্টোবর বিরোধীদের মক পার্লামেন্টের ডাক। অশোকা হলে কর্মসূচির অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। দাবি কংগ্রেসের। চাপের কাছে নতিস্বীকার নয়, হুঙ্কার বেণুগোপালের।
জ্ঞানেশকাণ্ডে ফের রাজধানীতে প্রতিবাদ। মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি। ভোটচুরির অভিযোগে সিপিআইয়ের বিক্ষোভ-মিছিল।