<p>’চন্দ্রনাথ হত্য়াকাণ্ডের নেপথ্য়ে ভাইপো-গ্য়াং’, PA-র খুন নিয়ে বিস্ফোরক অভিযোগ মুখ্য়মন্ত্রীর। বললেন, দু’কোটির সুপারি গেছে ডায়মন্ড হারবার থেকে, আছে কল রেকর্ডও।’PA-র খুন ইস্য়ুতে শুভেন্দু অধিকারীর অভিযোগ নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানউতোর। বিধানসভা ভোটের ফলপ্রকাশের দুদিন পর, নতুন সরকারের শপথগ্রহণের তিনদিন আগে, গুলি করে খুন করা হয় তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ রথকে। </p>
<p>উপনির্বাচনের আগে কি রেজিনগরে অশান্তি পাকানোর চেষ্টা করা হচ্ছে? অডিও ক্লিপ ঘিরে উঠছে প্রশ্ন। নওদার বিধায়ক হুমায়ুন কবীর স্বীকার করেছেন, অডিওতে যে দু’জনের কণ্ঠস্বর শোনা যাচ্ছে, তার মধ্যে একটি তাঁর। তবে তাঁর দাবি, অশান্তির পরিকল্পনা করেননি তিনি। প্রশ্ন উঠছে, পুলিশ প্রেস কনফারেন্স করার আগে, হুমায়ুন কবীর নিজে কেন অভিযোগ জানালেন না? তাঁর বিরুদ্ধে চক্রান্তের অভিযোগেও সরব হয়েছেন হুমায়ুন কবীর। </p>
<p>দ্বিতীয় তালিকাতেও ‘রাজনীতিমুক্ত’ হল না কলেজ পরিচালন সমিতি! মন্ত্রী, সাংসদ, বিধায়কদের পর কলেজের মাথায় এবার বিজেপি নেতারা । ১৭১টি কলেজের পরিচালন সমিতির সভাপতির তালিকা প্রকাশ রাজ্য সরকারের । সুরেন্দ্রনাথ কলেজে তমোঘ্ন ঘোষ, ভাঙড় মহাবিদ্যালয়ে সায়ন্তন বসু । চারুচন্দ্র কলেজে বিমলশঙ্কর নন্দ, আচার্য জগদীশচন্দ্র বসু কলেজে শিশির বাজোরিয়া । সাবিত্রী গার্লস কলেজে মীনা দেবী পুরোহিত, বেঙ্গল মিউজিক কলেজে অঞ্জনা বসু । সম্মিলনী মহাবিদ্যালয়ে লকেট চট্টোপাধ্যায় । </p>
Source link