রাত থেকে সকাল গড়িয়ে দুপুর। অভিষেকের জন্মদিন পালন ঘিরে কালীঘাটে দফায় দফায় বিক্ষোভ, হাতাহাতি, উত্তেজনা।
রাস্তায় অভিষেকের বার্থ ডে সেলিব্রেশন। প্রতিমা নিয়ে যেতে বাধার অভিযোগ তুলে বিক্ষোভ স্থানীয়দের একাংশের। রাস্তাতেই কেক কাটার দাবি অভিষেক-অনুগামীদের। পুলিশের সঙ্গে তুমুল বচসা।
কালীঘাটকাণ্ডে পুলিশকে হুঁশিয়ারি মমতার। পাল্টা মুখ্যমন্ত্রী। জনরোষ যদি বিস্ফোরণ ঘটে… মেয়েরা এগিয়ে আসুন। মুখ্যমন্ত্রী – পুলিশের গায়ে হাত পড়লে… কাস্টডি ট্রায়াল করাব।
মমতা সট- যব অভিষেক বোলা হ্যায় কিতনা মিসবিহেভ কিয়া, দরকারে সুপ্রিম কোর্টে যাব
ভোর পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ। মারপিটে আহত দু’পক্ষের অন্তত ৭। প্রতিবাদে অবস্থানে অভিষেক। ১৬৩ ধারা জারি কালীঘাট থানার।
কলকাতার পুরভোটে ফের অনিশ্চয়তা। বিরোধীদের দায়ী করলেন মুখ্যমন্ত্রী।
আত্মীয়ের নামে তোলা সিম দিয়েই লেনদেনের কথোপকথন চালাতেন ইন্দ্রনীল, দাবি পুলিশের। ফোনের খোঁজে তদন্তকারীরা। পুলিশ হেফাজতের মেয়াদ শেষের তিনদিন আগেই প্রাক্তন মন্ত্রীকে কোর্টে পেশ।
গাজিয়াবাদে পুলিশ ফাঁড়িতে ভয়াবহ বিস্ফোরণ। আহত পুলিশ আধিকারিক-সহ ২। রাসায়নিক ব্যবহার করে বিস্ফোরণ বলে সন্দেহ। পিছনে দুষ্কৃতীদের হাত? উঠছে প্রশ্ন।
দরজায় আলোর উৎসব। দমদম পান্নালোক, মিলন সঙ্ঘ থেকে বাঁশদ্রোণী একতা সঙ্ঘ, লেক টাউন ব্লক-বি। একের পর এক পুজো পেল আলোক আনন্দ সম্মান।